মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ইদেও ছুটি নেই চিকিৎসকদের – সম্মুখযোদ্ধা হিসেবে সেবা দিয়ে যাবেন হাসপাতালে

Platformপ্রকাশ: ২৩ মে ২০২০, ৪:৩৬ · ১ মিনিটে পড়ুন
ইদেও ছুটি নেই চিকিৎসকদের – সম্মুখযোদ্ধা হিসেবে সেবা দিয়ে যাবেন হাসপাতালে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২ মে ২০২০, শুক্রবার

ইদ মানেই খুশি, ইদ মানেই প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। পবিত্র ইদুল ফিতর সমাগত- ইদকে সামনে রেখে লকডাউনের মধ্যেই বাড়ি ফিরে যাচ্ছে মানুষ। রাস্তা, ফেরিঘাটে দেখা যাচ্ছে মানুষের ঢল। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

সবাই যখন প্রিয়জনের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করছে তখন ইদেও হাসপাতালে সেবা দিয়ে যাবেন করোনাযুদ্ধের সম্মুখযোদ্ধা চিকিৎসকবৃন্দ। পবিত্র ইদকে সামনে রেখেও ছুটি নেই তাদের। আমাদেরকে সুস্থ রাখতে, দেশকে সুস্থ করে তুলতে সেবা দিয়ে যাবেন চিকিৎসকরা।

দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই প্রিয়জনের থেকে দূরে থেকে হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছেন সম্মুখযোদ্ধা চিকিৎসকরা। সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন অনেক চিকিৎসকও। এরই মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন চার জন চিকিৎসক। ইদের ছুটিতেও চলবে পিসিআর ল্যাব টেস্ট ও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম।

গত বছর ডেঙ্গু প্রাদুর্ভাবের সময়েও একইভাবে কাজ করে গিয়েছিলেন চিকিৎসকেরা। প্রিয়জনের থেকে দূরে থেকে, ইদের ছুটিতে এভাবেই হাসপাতালে নিরলস সেবা দিয়ে গিয়েছিলেন তারা।

দেশকে সুস্থ করার প্রত্যয়ে প্রিয়জন থেকে দূরে থেকে, হাসপাতালে ইদ করতে যাওয়া সকল চিকিৎসকদের জানাই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

নিজস্ব প্রতিবেদক – ফিরদাউস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।