মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ইউনাইটেড হাসপাতালে ১ জন চিকিৎসক ও ৪ জন নার্স করোনা আক্রান্ত

Platformপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১০:২০ · ২ মিনিটে পড়ুন
ইউনাইটেড হাসপাতালে ১ জন চিকিৎসক ও ৪ জন নার্স করোনা আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০

ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজী বিভাগের একজন ডাক্তার ও ৪ জন নার্সের কোভিড-১৯ পজেটিভ।
হাসপাতালের চিফ অফ কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডা. সেগুফা আনোয়ার গণমাধ্যমে ৫ জন আক্রান্তের কথা প্রকাশ করেন৷ তিনি আরো বলেন, “ওই ডাক্তারের করোনা পজেটিভ আসার পর তার পরিবারের সবাইকে এনে আমরা টেস্ট করিয়েছি। সবার নেগেটিভ এসেছে। আমরা এটা দায়িত্ব মনে করি। আমাদের স্টাফদের কারও হলে তার সমস্ত ফ্যামিলি মেম্বারকে আমরা এনে টেস্ট করি। সেই স্টাফকে বাসায় রাখি। প্রতিদিন তার বাড়িতে রান্না করা খাবার পাঠাই, শুকনো খাবার পাঠাই, আমাদের সব বিভাগেই কাজ চলছে। কোভিডের জন্য অন্য সেবা দেওয়া তো বন্ধ করা যাবে না। সবই চলছে অল্প পরিসরে, লকডাউন চলছে বলে মানুষ আসছে না। আমাদের যথেষ্ট স্টাফ আছে এ সমস্যা মোকাবেলার জন্য৷”

গণমাধ্যমে ইউনাইটেড হাসপাতালের কোন কোন ইউনিট বন্ধ এরকম খবর প্রচার হলে তিনি খবরটি ভিত্তিহীন বলে দাবী করেন৷

এদিকে ইউনাইটেড হাসপাতালে কর্মরত ডাক্তাররা আউটডোরে একজন মুমূর্ষু রোগীর মাধ্যমে করোনা ছড়িয়েছে বলে দাবী করেন৷ রোগীটির করোনা নিশ্চিত হওয়ার আগে হৃদরোগসহ অন্যান্য সমস্যা নিয়ে সিসিউতে ভর্তি ছিলেন এবং পরে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়৷ পরবর্তীতে ওনার সেবায় যারা নিয়োজিত ছিলেন তাদেরই করোনা পজিটিভ আসে৷

নিজস্ব প্রতিবেদক/
শেখ লুৎফুর রহমান তুষার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।