মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

অবশেষে চট্টগ্রামে ১ হাজার ৯২০ টি টেস্ট কিট সরবরাহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১১:৪৪ · ২ মিনিটে পড়ুন
অবশেষে চট্টগ্রামে ১ হাজার ৯২০ টি টেস্ট কিট সরবরাহ
ছবিঃ ইন্টারনেট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০:

করোনা সংক্রমণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ছে সারাদেশে। এর প্রকোপ ঠেকাতে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য বিভাগীয় শহর গুলোতেও ব্যবস্থা করা হয়েছে করোনাভাইরাস সনাক্তকরণ পরীক্ষার। গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামের ফৌজদারহাটের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)’- এ চলছে করোনা রোগী শনাক্তকরণের কাজ। কিন্তু সম্প্রতি করোনাভাইরাস শনাক্তের কিট সংকটের সংশয়ে পড়ে চট্টগ্রামবাসী। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হবার ফলশ্রুতিতে ১ হাজার ৯২০ টি কিট বরাদ্দ পায় বিআইটিআইডি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এসব কিটের ব্যপারে নিশ্চিত করেন বিআইটিআইডির পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসান চৌধুরী।

ছবিঃ ইন্টারনেট

এর ফলে কিট সংকট কেটে যাওয়ায় চট্টগ্রামে করোনা শনাক্তকরণ প্রক্রিয়ায় আর কোন বাধা থাকছে না।একই সঙ্গে আগাম প্রস্তুতির অংশ হিসেবে আরও ৫ হাজার কিটের চাহিদাপত্র দেওয়া হয়েছে বিআইটিআইডি’র পক্ষ থেকে। পরিচালকের ভাষ্যমতে, বিআইটিআইডির ল্যাবটি মানমস্পন্ন হওয়ায় সর্বোচ্চ মানের উপকরণ ব্যবহার করে অতি গুরুত্বের সাথে টেস্ট করা হচ্ছে। যার জন্য যথেষ্ট কিট সরবারাহ থাকা জরুরী।

জানা গেছে, করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০০ ও বিআইটিআইডিতে ৩০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে কেবলমাত্র নমুনা পরীক্ষা করা হচ্ছে বিআইটিআইডির ল্যাবে। এর ফলে ল্যাবে কিট সংকট দেখা দিলে চরম বিপাকে পড়তে হয়।

বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার শুরু থেকে এ যাবৎ চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৩৩ জনের। মৃত্যুবরণ করেছে এক শিশুসহ সর্বমোট পাঁচ জন। বর্তমানে জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডির আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২৮ জন।

নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।