মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অন্তরালের গল্প || পর্ব-৩; আবেগের বশে যখন শঙ্কায় জীবন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ জুলাই ২০২০, শনিবার

ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী
কমান্ড্যান্ট, সিএমএইচ ঢাকা।

আমিন সাহেব (ছদ্মনাম) কল করেছিলেন আজকে। কৃতজ্ঞতা আর দোয়া চাইলেন আবারো তার কন্যার জন্য। ভালো আছে, শ্বশুরবাড়িতে আছে জেনে মনটা ভালো হয়ে গেল।

সেদিনের সন্ধ্যাটা এমনিতেই কেমন যেন গুমোট ছিল। ইমারজেন্সি ও ক্যাজুয়ালটিতে অস্বাভাবিক ভিড়। বিছানা একটাও ফাঁকা নেই। এক্সিডেন্ট আছে, হেলি ইভাকুয়েশন হয়ে আসা MI এর রোগী আছে, বয়স্ক কয়েকজন অবসরপ্রাপ্ত আছেন শ্বাসকষ্ট নিয়ে, ক্যান্সার এর রোগী আছে। ইমারজেন্সির কর্মীদের নাভিশ্বাস অবস্থা। এর মধ্যে একজন রাগে গজগজ করছেন, কেন তাকে আগে দেখা হয়নি, আধঘন্টা ধরে অপেক্ষা করছেন। তরুন বিশেষজ্ঞ তাকে বোঝানোর চেষ্টা করছেন, ইমারজেন্সিগুলো ম্যানেজ হলেই আপনাকে দেখছি। তিনি বুঝতে নারাজ, চাকুরীর জৈষ্ঠতার সুযোগ নিয়ে তরুনকে ঝেড়ে যাচ্ছেন। থামালাম তাকে।

কোনার দিকে বেসিনের কাছে বেডটাতে ম্লান মুখে সদ্য কৈশোর পেরুনো একজন তরুনী দাঁতে দাঁত চেপে ব্যাথা সামলানোর চেষ্টা করছে, চেহারা পাংশুটে। হাতে ক্যানুলা দিয়ে সেলাইন লাগানো আছে।

জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে?

একজন চাকুরিরত জুনিয়র কর্মকর্তার কন্যা।
মুখে কথা নেই। ইশারায় জানালো তলপেটে ব্যাথা। একিউট এবডোমেনের চিকিৎসা দেওয়া আছে। কিন্তু কেন জানি আমার মন বলছিল, হয়তো মেয়েটির পাংশুটে, শংকিত মুখ দেখে- এটি অন্যকিছু।

তাড়াতাড়ি অনকল গাইনোকেলজিষ্ট কে আসতে বললাম। আমার সন্দেহের কথা জানালাম। গাইনোকলজিস্ট যিনি ডিউটিতে, তিনি আগে আমি যে সংস্থায় ডেপুটেশনএ ছিলাম সেখানে আমার সঙ্গে কাজ করেছেন। খুবই মানবিক গুণসম্পন্ন একজন মানুষ।

তিনি এসে নিশ্চিত করলেন, সন্দেহ সত্য, এটি এক্টোপিক প্রেগন্যান্সি।
সাথে এও জানিয়ে দিলেন, মেয়েটির এখনো বিয়ে হয়নি!
সামাজিকভাবে মেয়েটি বিব্রতকর একটি পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। পিতামাতার কাছে কি ভাবে মুখ দেখাবে? সমাজ তাকে কিভাবে নেবে?

অফিসিয়ালি কর্মরতদের সন্তান বিয়ে হয়ে গেলে আমাদের হাসপাতালে আর প্রাধিকারভুক্ত থাকে না। অর্থাৎ প্রেগন্যান্সির চিকিৎসা প্রাপ্য নয়।

সেটি জেনেই গাইনোকলজিস্ট সিদ্ধান্ত চাইলেন, কি করবেন এখন? এক্টোপিকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে না পারলে, মেয়েটির জীবন অবশ্যই শংকায় পড়তে পারে।

বললাম, একিউট এবডোমেনই থাকুক ডায়াগনোসিস, বাবা-মাকে এখন বিস্তারিত কিছু বলার দরকার নেই। শুধু জরুরী জীবন রক্ষাকারী শল্য চিকিৎসার প্রয়োজন জানিয়ে ওটিতে নিয়ে যান। বাকীটা আমি পরে সামলাবো।

ঘন্টাখানেক পর আমেনা জানালেন, শেষ হয়েছে, মেয়েটি ভালো আছে। ভেতরে যথেষ্ট রক্তক্ষরণ ছিল! দেরি হলে বিপদ হতো।

৭ দিন পর।
মেয়েটি প্রায় সুস্থ হয়ে উঠছে। আমেনাকে দিয়ে, মেয়েটিকে জানালাম, আমার সঙ্গে ছেলেটিকে দেখা করতে। ক’দিন পর ছেলেটা দেখা করতে এলো। ওরা একই ক্লাসে বিশ্ববিদ্যলয়ে পড়ছে, খুব বেশি দিন হয়নি।

বললাম, মেয়েটার জীবন সংশয়ের কারণ।
অস্বীকার করলো না।
আরো জানালাম, তাকে বিয়ে করার কথা।
এখানে একটু আপত্তি। ছেলেটার পিতা-মাতা এ সময়ে বিয়ে মেনে নেবে না, তাই।

এবার একটু রূঢ় হতে হলো। জানিয়ে দিলাম, মত না দিলে যা কিছু করার প্রয়োজন তা করা হবে। কিন্তু আমি এখনই নিশ্চয়তা চাই, মেয়েটি হাসপাতালে থাকতে থাকতেই।

সবশেষে রাজী হলো।
২৬ মে, যেদিন মেয়েটির জন্মদিন সেদিন নোটারী পাবলিক আর কাজী অফিসে গিয়ে বিয়ে সম্পন্ন হলো।

প্রাধিকারের আইন ভাঙা অথবা নিজ সীমার বাইরে যাবার দায়ে কি আমি অপরাধী?

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।