মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিদেশগামী ব্যক্তিদের করোনা পরীক্ষা করার নিয়মাবলী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জুলাই, ২০২০, সোমবার

ডা. খন্দকার সুরাইয়া জাহান
সহকারী সার্জন (৩৯ বিসিএস), সিভিল সার্জন কার্যালয়, ঢাকা

বহুদিন পর আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়ায় অনেকেই দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে করোনা টেস্ট করে, তার রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। কতগুলো সাধারণ প্রশ্নের উত্তরঃ

১) কবে টেস্ট করাবো?
উত্তরঃ আপনার যে সময় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে তার পূর্বের ৭২ ঘন্টার মধ্যে। সহজ হিসাব এরকমঃ

  • মনে করুন আপনি আজ সকালে স্যাম্পল দিয়েছেন।
  • আগামিকাল বিকালে আপনি রিপোর্ট পাবেন।
  • পরশুদিন আপনার ফ্লাইট থাকবে।

এই রকম সময় মিলিয়ে চলে আসবেন। তাহলে ৭২ ঘন্টার ঝামেলায় পরবেন না।

২) টেস্ট কোথায় করাবো?
উত্তরঃ DNCC করোনা আইসোলেশন সেন্টার, মহাখালী, ঢাকা (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন)।

৩) টেস্ট করাতে কি কি জিনিস লাগবে?
উত্তরঃ ৪ টি জিনিস-

  • আপনার পাসপোর্ট এর ফটোকপি
  • আপনার এয়ার টিকেটের কপি
  • ৩,৫৩৫ টাকা
  • পাসপোর্ট (অরিজিনাল)

৪) কখন টেস্ট করাতে আসবো?
উত্তরঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ২ টা।

৫) রিপোর্ট কখন পাবো?
উত্তরঃ যেদিন স্যাম্পল দিবেন তার পরের দিন দুপুর
২ টা থেকে ৪ টা।

৬) শুক্রবার, ঈদের দিন বা অন্য সরকারি ছুটির দিন খোলা থাকবে?
উত্তরঃ সপ্তাহ ৭ দিনই খোলা থাকবে। কোন প্রকার ছুটিতে বন্ধ থাকবে না।

৭) পূর্বে এপয়েনমেন্ট নিতে হবে?
উত্তরঃ না। নির্দিষ্ট সময় হিসেব করে সকালে চলে আসবেন। পূর্বে এপয়েনমেন্ট দেওয়ার কিছু নেই।

৮) টাকা কি আগে থেকে ‘নগদ’ এ পাঠাতে হবে?
উত্তরঃ না। ক্যাশ নিয়ে আসলেই হবে। ভিতরে নগদ এর এজেন্ট আছে। তারা করে দেবে।

৯) আমার বাচ্চা আছে, আমার মা বয়স্ক। গিয়ে কি অনেকক্ষণ তাদের বসে থাকতে হবে?
উত্তরঃ না। তাদের লাইনে আগে দেওয়া হয় যাতে কষ্ট কম হয়।

১০) বাসা থেকে স্যাম্পল নেয়া হয় কি না?
উত্তরঃ না। আপনাকে এসেই স্যাম্পল দিয়ে যেতে হবে।

১১) রিপোর্ট কোথায় পাবো?
উত্তরঃ ২ ভাবে পেতে পারেন।

  • DNCC করোনা আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট দিনে দুপুর ২-৪ টা পর্যন্ত রিপোর্ট দেয়া হবে।
  • covid19reports.dghs.gov.bd এই ওয়েব পেজে দুপুর ২ টার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে পেয়ে যাবেন। শুধু প্রিন্ট করে এয়ারপোর্টে নিয়ে যাবেন। যেটায় আপনার সুবিধা।

১২) রিপোর্টে নামের বানান ভুল আসছে, তাহলে কি রিপোর্ট ভুল?
উত্তরঃ না। রিপোর্ট ঠিক আছে। এটা অপারেটরের টাইপিং এ ভুল। আপনার পাসপোর্ট নাম্বার আপনার পরিচয় বহন করে।

১৩) রিপোর্টে কোন ধরনের ভুল থাকলে আমি কি করবো?
উত্তরঃ রিপোর্ট নিয়ে DNCC আইসোলেশন সেন্টার এ চলে আসবেন। এখানে correction রুম আছে। আপনাকে দ্রুত কারেকশন করে দিবে।

১৪) আমার রিপোর্ট করোনা পসেটিভ এসেছে। এখন কি করবো?
উত্তরঃ আপনি ফ্লাইট চেঞ্জ করবেন। যদি চেঞ্জ না করা যায়, তাহলে আপনার টাকাটা নষ্ট হবে। এখানে কিছুই করার নেই।

১৫) আমি নেগেটিভ হয়ে গেছি কিনা সেটা দেখার জন্য ১৪ দিন পর কি এখানে আবার টেস্ট করতে পারবো কিনা?
উত্তরঃ না। আপনার এটা অন্য কোন হাসপাতাল থেকে করতে হবে। সেখানে নেগেটিভ আসলে আবার এয়ারটিকেট কাটলে, তারপর আপনি পূর্বের নিয়মে DNCC করোনা আইসোলেশন সেন্টারে এসে corona free certificate এর জন্য স্যাম্পল দিবেন।

১৬) আমি কি ল্যাবএইড, স্কয়ার থেকে টেস্ট করিয়ে বিদেশ যেতে পারবো?
উত্তরঃ না।

১৭) সিরিয়াল কি ভাবে দিবো?
উত্তরঃ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী সিরিয়াল পাবেন। বসার ব্যবস্থা আছে। সিরিয়াল ধরে ডাকবে। এটি বাংলাদেশ সেনাবাহিনী মেইনটেইন করছে। কোন ঝামেলা হবেনা।

বি:দ্র: নিচের ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে আসতে পারেন অথবা আইসোলেশন সেন্টারেও ফর্মটি দেয়া হবে। সেখানেও ফিল আপ করতে পারবেন।

সঠিক ও নির্ঝঞ্ঝাট ব্যবস্থা করার জন্য আমি মাননীয় সিভিল সার্জন মহোদয়, ঢাকা; স্বাস্থ্য অধিদপ্তর; বাংলাদেশ সেনাবাহিনী; সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।