মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

অনুষ্ঠিত হয়ে গেলো বিএমএ আয়োজিত চিকুনগুনিয়া বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ জুলাই ২০১৭, ৮:৪১ · ২ মিনিটে পড়ুন
অনুষ্ঠিত হয়ে গেলো বিএমএ আয়োজিত চিকুনগুনিয়া বিষয়ক সায়েন্টিফিক সেমিনার
লেখার আকার

৫-৭ দিনের আগে কোন এন্টিবডি টেস্ট কিংবা বিভিন্ন হস্পিটালে চিকুনগুনিয়া টেস্ট নামে যেসব টেস্ট করা হচ্ছে সেগুলো থেকে বিরত থাকতে চিকিৎসক সমাজের প্রতি আহবান জানিয়েছেন অধ্যাপক এবিএম আবদুল্লাহ্ স্যার। তবে ডেঙ্গু এক্সক্লুড করার জন্যে সিবিসি সহ কিছু ইনভেস্টিগেশন করা যেতে পারে। তবে উপসর্গ থেকেই ডেঙ্গু এক্সক্লুড করার ব্যাপারে জোর দেন তিনি।

প্রখ্যাত রিউমাটলজিস্ট অধ্যাপক সৈয়দ আতিকুল হক স্যার বলেন ৭ দিন পরে যদি আর জ্বর না আসে এবং ব্যাথা ছাড়া অন্য কোন জটিলতা না থাকে তাহলে ব্যাথা কমাতে যেকোন পেইন কিলার দেয়া যাবে। একমাস পরও যদি আর্থাইটিস বা জয়েন্ট পেইন থাকে সেক্ষেত্রে লো টু মডারেট ডোজ স্টেরয়েড দেয়া যেতে পারে।

আজ ১৮ জুলাই, ২০১৭ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চিকুনগুনিয়া নিয়ে সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে বিএমএ অডিটরিয়ামে। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহেদ মালেক এমপি।
সেমিনারে অন্যান্য বক্তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সবাই জনগন ও মিডিয়াকে আতংকিত না হতে অনুরোধ করেন। বাসায় চিকিৎসাতেই এ অসুখ নিরাময় যোগ্য। ব্যাথা কমাতে ঠান্ডা সেঁক নেয়া যেতে পারে। তবে যেকোন জটিলতা দেখা দিলে হাসপাতালে নিতে হবে।

received_10211633677655857

বাসাবাড়িতে পানি জমতে দেয়া যাবে না। দিনের বেলা যাতে মশা না কামড়ায় সেজন্যে কর্মস্থলে এমকি গাড়িতেও সতর্ক থাকতে হবে। সবাই সচেতন হলে চিকুনগুনিয়ার প্রকোপ কমতে বাধ্য।

সংবাদদাতা: ডা. আসিফ উদ্দিন খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।