মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ সিলেট ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি

ওয়েব টিমপ্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ৩:৩৭ · ১ মিনিটে পড়ুন
অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ সিলেট ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি
লেখার আকার

সিলেট ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য সিওমেক ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন এটির নাম ছিল সিলেট মেডিকেল কলেজ। পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহাম্মাদ আতাউল গণি ওসমানীর নামানুসারে এটির নাম রাখা হয় “সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ”। যা সংক্ষেপে সিওমেক নামে পরিচিত।

অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন, ২০১৪ সাল থেকে। এছাড়া, অনেক বছর ধরে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টী অব মেডিসিন এর ডীন পদে দায়িত্ব পালন করে আসছেন।

২০১৬ সালের, ১৭ ই মার্চ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজকে (সিওমেক) মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়। খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু করার কথাও জানানো হয়। তারই ধারাবাহিকতায়,অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী হলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়টির প্রথম ভিসি।

অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী’কে প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।