বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“অধ্যাপক ডা. এ. কে. এম. শামছুজ্জামান স্যারকে যেমন দেখেছি”

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল, শনিবার, ২০২১

লেখাঃ আরাফাত তান্নুম

বাংলাদেশে কোভিড-১৯ এর শুরুর দিক। করোনা কন্ট্রোল রুমে প্ল্যাটফর্মের হয়ে ভলান্টারি ওয়ার্ক করছি। প্রচুর মানুষের করোনা পরীক্ষা হচ্ছে, রেজাল্ট কিভাবে দ্রুত পৌঁছানো যায়, কী করে ডেটাগুলো সংরক্ষণ ও প্রেরণ করা যায়, সে কাজ ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে গিয়ে বুঝিয়ে দেবার দায়িত্ব পড়ল আমার উপর। সেখানেই স্যারের রুমে স্যারের সঙ্গে প্রথম দেখা। একজন গুণী এবং সজ্জ্বন, সদাহাস্যজ্বল পরিচালক ছিলেন তিনি। প্রথম দিনেই অনেক মজা করে কথা বললেন যেটা কিনা একজন উচ্চপদস্থ কর্মকর্তার ক্ষেত্রে বিরল অনেকটাই।এরপর এম. আই. এস. এর হয়ে কাজ করতে যাওয়া বা প্ল্যাটফর্ম স্যাম্পল কালেকশনের জন্য যতরকম সাহায্য পাওয়া সম্ভব ছিল আমাদের, সবটাই তিনি করেছেন একদম একবারও বিরক্ত না হয়ে। নিজের অসুস্থতা বা অন্য যে কোন প্রয়োজনে স্যার সবসময় তার অদৃশ্য হাত দিয়ে ছিলেন আমার এবং আমাদের মাথার ওপরে।

ছবিঃ অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান

শুধু ডাক্তার ই নয়, প্রতিষ্ঠানের প্রত্যেক স্টাফ, টেকনোলজিস্ট সকলের পাশে সবসময় তিনি ছিলেন। তার কাছে যখনি কোনো আবদার নিয়ে যাওয়া হত, ‘না’ শব্দটি যেন তার অভিধানে ছিলই না। কেউ স্যারকে এসে কোন হেল্প চেয়েছেন, স্যারকে আল্লাহ তায়ালা সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবার মত বড় করে দুনিয়াতে রেখেছিলেন এবং আমার দেখামতে উনি পুরোটাই ভাল কাজে ব্যবহার করেছিলেন!

ছবিঃ নিজ হাতে গড়া প্রতিষ্ঠানে আজ করোনায় শহীদ হয়ে ঢুকলেন অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান

ব্যক্তিগতভাবে একজন পিতার মত তাকে আমি পেয়েছি। কোভিড টেস্ট করতে গেলেও উনি নিজ হাতে আমার স্যাম্পল নিতেন। যেকোনো সমস্যায় মনে হত, সমস্যা নেই, আমার স্যার তো আছেন ই! গলার কিছু অসুখে কথা বলতে সমস্যা হচ্ছিল স্যারের, একদিন এমন কথা বলতে কষ্ট হওয়া সদা আসর জমিয়ে রাখা টাইপ স্যারের কন্ঠস্বর শুনে তৎক্ষনাৎ আমার চোখে পানি এসে গেল। বললাম, স্যার আপনি চলে গেলে, এই প্রতিষ্ঠান টা এতিম হয়ে যাবে একদম!কোভিডের সময়ে সবচেয়ে বেশি সার্ভিস দেয়া এ প্রতিষ্ঠান কে স্বয়ং প্রধানমন্ত্রী ধন্যবাদ দিয়েছিলেন এবং সেই কৃতিত্বের দাবিদার স্যার, আমার দেখা একজন সত্যকারের হিরো। সততার দিক থেকেও তিনি একদম উপরের দিকের কেউ হবেন। রিটায়ার্মেন্টে যাবার দিনও উনি আমাদের কাজ নিয়ে অনেক কথা বলছিলেন। বলছিলেন, ‘আবার আমাদের দেখা হবে, ছবি তোলা হবে।’ নিশ্চয়ই অন্য কোন ভুবনে তা হবে! নিশ্চয়ই হবে!

পরিবার, দেশ ও দেশের মানুষের জন্য এই অমায়িক গুণী চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট, লেখক, কবি, সাহিত্যানুরাগী, আমার পিতৃসম মানুষটি তার জীবন উৎসর্গ করে চলে গেলেন। আল্লাহ তায়ালার কাছে তিনি নিজের জন্য যে সময়টুকু শেষ সময়ে চেয়েছিলেন তা যেন তিনি জান্নাতে বহুগুণে পেয়ে যান এই কামনা করি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।