মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
দিবস

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: আত্মহত্যাই কি উত্তম সমাধান?

Platformপ্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ১:৫০ · ২ মিনিটে পড়ুন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: আত্মহত্যাই কি উত্তম সমাধান?
লেখার আকার

আজ ১০ ই অক্টোবর, “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস”।
এবারের প্রতিপাদ্য বিষয়:
“মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ”
দিবসটি প্রথম উদযাপন করে ‘World Federation for Mental Health, A global mental health Organization’ ১৯৯২ সালে।

একজন মানুষকে আপনি পুরোপুরি সুস্থ তখনি বলতে পারবেন যখন সে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উভয় দিকেই সাম্যাবস্থায় আছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসবে, একজন মানুষের মানসিক অবস্থা কি স্থিতিশীল নাকি অস্থিতিশীল। দৈনন্দিন জীবনে নানান কাজের জন্য অনেক মানুষই মানসিক চাপে থাকেন যা প্রায়ই তাদের মানসিক অস্থিরতার সৃষ্টি করে থাকে। এতে তাদের স্বাভাবিক আচরণে হয়তো কিছুটা পরিবর্তনও আসে। কিন্তু এই মানসিকভাবে অস্থিরতাকে আমরা মানসিক ভারসাম্যহীনতা বলতে পারবো না। কিন্তু একজন মানুষ যদি অবিরত তার স্বাভাবিক আচরণ থেকে বিচ্যুত হতে থাকে, সেটা হতে পারে Depression (হতাশা) বা অন্যান্য কারণ থেকে তবে অবশ্যই ব্যাপারটি তার কাছের মানুষজনকে বিবেচনায় রাখতে হবে।

Regular Mental Instabilities may lead to Depression। আর একজন Depressed/হতাশাগস্থ মানুষ অনেকসময় তার হতাশা মুক্তির পথ হিসেবে Suicide (আত্মহত্যা) বেছে নেয়। আর Depression থেকে আত্মহত্যা কখনোই কাম্য নয়। আপনার কিছু মূল্যবান সময় হয়তো আপনার কাছের মানুষটিকে এরকম ভয়ানক চিন্তা প্রবণতা থেকে বিরত রাখতে পারে।

এরই ধারাবাহিকতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৭ সালের ৭ই এপ্রিল অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবসে “Depression Let’s talk” শিরোনামের মাধ্যমে বিষয়টির ওপর সবার দৃষ্টি আকর্ষণ করে। এই শিরোনামের উদ্দেশ্য আমারা সাধারণ জনগণ যাতে আমাদের আশেপাশের মানুষজন কে মানসিক ভাবে সহায়তা করতে পারি আলোচনার মাধ্যমে।
আত্মহত্যা প্রবণতার হয়তো অনেক কারণ থাকে কিন্তু এত অন্যতম প্রধান কারণ হিসেবে ধরাহয় হতাশা/ডিপ্রেশন। আমরা যদি এই একটা বিষয়েও নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে পারি,হয়তো পুরোপুরিভাবে না কমাতে পারলেও, কাউকে না কাউকে তাদের প্রয়োজনের সময় সাহায্য করতে পারবো।

So Our Humble request is: “Listen to your near and dear ones. Mental support can certainly save lives by preventing Suicidal Tendency.”

নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আজ বিশ্ব এইডস দিবস, এ বছর আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে দেশের এইডস সংক্রান্ত নানা পরিসংখ্যান তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্য 'অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে'। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ…

১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস-২০২২

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মে ২০২২, শনিবার প্রতিবছর ১৯ মে সারা বিশ্বে 'বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। ২০১০ সালের মে মাসে মেক্সিকোর ক্যানকুনে একটি কাউন্সিল সভায় 'ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ ফ্যামিলি ডক্টরস' (WONCA) দ্বারা এই দিবসটি প্রথম ঘোষণা করা…

বিশ্ব ডায়াবেটিস দিবসঃ পায়ের যত্নে রোগীর সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ নভেম্বর ২০২১, বরিবার ডা. অনুজ কান্তি দাশ এফ সি পি এস ( সার্জারি), সহকারী রেজিস্ট্রার, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর। আজকে "World Diabetes Day" সার্জন হিসেবে Diabetes এর একটা complication নিয়ে একটু আলোচনা করব- Diabetic…

১৪ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।