রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

Workshop on Basic Surgical Skills

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ‘ডিবেট এন্ড কুইজ সোসাইটি’ কর্তৃক আয়োজিত ‘ক্যাপটিভ কার্নিভাল’ এর অন্যতম অনুষঙ্গ ছিল এই ওয়ার্কশপ। মূলত সার্জারির বিভিন্ন মৌলিক বিষয় জানানোর জন্যেই এই ওয়ার্কশপের আয়োজন।
সকাল ৯ টায় শুরু হয় আজকের ওয়ার্কশপ। ওয়ার্কশপ পরিচালনার দায়িত্বে ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ ফারুক স্যার, সহকারী অধ্যাপক ইশরাত জাহান ম্যাডাম, রেজিস্ট্রার খাদেমুল বাসার স্যার।
সেশন-১ : শুরুতেই ইসরাত জাহান ম্যাডাম ওটি রুমে ঢোকার নিয়ম সম্পর্কে আলোকপাত করেন। ওটি’র আগে ওয়াশ নেয়া, গাউন পরার নিয়ম সম্পর্কে বলেন। এরপর গ্লাভস পরার নিয়ম, ওটি শেষে কি কি কাজ করতে হয়, পোশাক পরিবর্তন – এ সব বিষয় ও ম্যাডাম আলোচনা করেন ।
সেশন-২ : এরপর আসেন ইমতিয়াজ ফারুক স্যার । স্যার সার্জারির কাজে বিভিন্ন ইন্সট্রুমেন্টের ব্যবহার নিয়ে আলোচনা করেন। কিভাবে ইনসিশন দিতে হয়, কিভাবে ইনজুরি কম হবে- এ সব বিষয়েও স্যার বক্তব্য দেন।
সেশন-৩ : তারপর খাদেমুল বাসার স্যার নট নিয়ে বক্তব্য দেন। স্যার নিজে করার পাশাপাশি উপস্থিত সবাইকে করতে বলেন। এই সেশন টি অনেকের কাছেই উপভোগ্য ছিল। স্যার বিভিন্ন নট বাঁধার উপায় বুঝিয়ে দেন।
সেশন-৪ : এই সেশন ও ছিল ইমতিয়াজ ফারুক স্যার এর জন্য বরাদ্দ করা। এই পর্যায়ে স্যার সুচার নিয়ে আলোচনা করেন। কিভাবে সুতা ঢোকাতে হয়, কিভাবে কাজ করতে হয় – এ সব স্যার সুন্দর ভাবে বুঝিয়ে দেন।
৪ টি সেশনের পর উপস্থিত শিক্ষার্থী দের কয়েক জনকে মঞ্চে ডাকা হয়। তাদেরকে গ্লাভস পরা, গাউন পরা, নট লাগানো – এ সব কাজ করতে দেয়া হয়। এরপর নামাজের এবং খাবারের বিরতি দেয়া হয়।
নামাজের এবং খাবারের বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্যায়ে সব অংশগ্রহণকারীদের ৪ টি দলে ভাগ করে দেয়া হয়। প্রতিটি দলের জন্য ইন্টার্ন ডাক্তার ছিলেন। তাঁরা প্রত্যেককে হাতে-কলমে সকালে যা শেখানো হয়েছিল, তা শিখিয়ে দেন এবং করতে দেন। এর মধ্য দিয়ে ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।

লেখকঃ মারেফুল ইসলাম মাহী, ইবনে সিনা মেডিকেল কলেজ।
10262101_10152435592253741_3739457333288891452_n

10665799_10152365640118741_1760113932144900268_n

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।