মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) কেন প্রয়োজন?

কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) পদ্ধতির প্রথম আবিস্কার হয় ১৯৫০-১৯৬০ সালের মধ্যে। James O. Elam এবং Peter Safar প্রথম ১৯৫৮ সালে জরুরী অবস্থায় মুখ দিয়ে ভেন্টিলেশন করার পদ্ধতি ও উপকারী দিক নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে বর্ণনা করেন। Kouwenhoven, Knickerbocker এবং Jude পরবর্তীতে এর সাথে বাইরে থেকে বুকে চাপ দিয়ে ভেন্টিলেশন করার পদ্ধতি বর্ণনা করেন। মুখ থেকে মুখে শ্বাস প্রদান করার সাথে সমন্বয় করে বুকে চাপ দেবার মাধ্যমে প্রাথমিক লাইফ সাপোর্ট দেবার পদ্ধতিই সিপিআরের ভিত্তি।

কোন রোগ, হার্ট এট্যাক বা যেকোন কারণে হৃৎপিন্ড বন্ধ বা কার্ডিয়াক অ্যারেস্ট হলে আক্রান্ত ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা প্রতি সেকেন্ডেই কমতে থাকে। একটি নির্দিষ্ট পরিমাণের নিচে নেমে গেলে অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু ঘটে। হৃদযন্ত্রের ক্রিয়া যখন বন্ধ হয়ে যায় অক্সিজেনযুক্ত রক্তের অভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে মস্তিস্কের স্থায়ী ক্ষতি হতে পারে। আট থেকে দশ মিনিটের মধ্যে মস্তিষ্কের ক্ষতি এমন অবস্থায় চলে যায় যে তখন অন্যান্য অঙ্গ কাজ করা শুরু করলেও মস্তিষ্কের কোষ আর নিজের কাজ করতে পারে না, ফলে ব্যক্তি মারা যায়।

এমতাবস্থায় দেহের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ তথা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বজায় রাখা, হৃৎপিন্ডের স্পন্দন ফেরত আনা এবং শ্বাস-প্রশ্বাস পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো সিপিআর। হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট বা এধরনের পরিস্থিতিতে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) একটি বিশ্বব্যাপী স্বীকৃত জরুরি ‘জীবন রক্ষাকারী কৌশল’। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সুপারিশ করে যে “এরকম পরিস্থিতিতে প্রত্যেক প্রশিক্ষণপ্রাপ্ত ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি অথবা চিকিৎসক কর্মীরা – বুকের সংকোচনের সাথে সিপিআর শুরু করবেন”।

তাৎক্ষনিক সঠিকভাবে সিপিআর প্রয়োগ করতে পারলে কার্ডিয়াক অ্যারেস্টের পরেও একজন ব্যক্তি বেঁচে থাকার সম্ভাবনা দ্বিগুণ বা তিনগুন বাড়িয়ে দিতে পারে। সিপিআর প্রয়োগ যে শুধুমাত্র চিকিৎসক বা নার্স করতে পারবেন বিষয়টি এমন নয়। সিপিআর ট্রেনিং প্রাপ্ত যে কোন সুস্থ মানুষই সিপিআর প্রয়োগ করতে পারবেন। সিপিআরের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। সাধারণত নির্দিষ্ট ছন্দ বজায় রেখে নির্দিষ্ট ক্রমে বুকে নির্দিষ্ট মাত্রায় চাপ প্রয়োগ করতে হয়। পরিস্থিতি ও বয়স অনুপাতে এটা সামান্য পরিবর্তিত হয়। বাংলাদেশের অনেক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানই বিভিন্ন সময়ে সিপিআর শেখার জন্য প্রশিক্ষনের আয়োজন করে থাকে।

আমাদের দেশে সাধারণ জনগনের মাঝে সিপিআর দেবার নিয়ম ও প্রক্রিয়া প্রচলিত না হওয়ায় এবং জনসাধারণের মাঝে এই জীবন রক্ষাকারী কৌশল বিষয়ে প্রকৃত তথ্যের অভাবে অনেক সময় ভ্রান্ত ধারনারও সৃষ্টি হয়। মৃত্যু পথযাত্রী রোগীকে বাঁচানোর চেষ্টা হিসাবে দেওয়া সিপিআর অনেকের কাছে “চিকিৎসক কতৃক বুকে চাপ দিয়ে মেরে ফেলার ঘটনা’ হয়ে যায়। বাংলাদেশে সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও প্রতি বছর শুধু যুক্তরাষ্ট্রেই কার্ডিয়াক অ্যারেস্টে ৪৭৫০০০ মানুষ মারা যায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে সেই সংখ্যাটি শূন্যে নামিয়ে আনা সম্ভব।

নিজে সি পি আর সম্পর্কে জানুন, অন্যকে সি পি আর সম্পর্কে জানান এবং বিপদের সময় সিপিআরের প্রয়োগ জানা ব্যক্তিকে সিপিআর দিতে উৎসাহ ও সাহস দিন।

লেখা/ওয়াসিফ হোসেন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।