মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস সংবাদ

ডিএএমসিতে চিকিৎসকদের সহযোগিতায় “ডায়াবেটিক ডক্টর ওয়েলফেয়ার ফাউন্ডেশন”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ জুলাই ২০২০, ১১:২২ · ২ মিনিটে পড়ুন
ডিএএমসিতে চিকিৎসকদের সহযোগিতায় “ডায়াবেটিক ডক্টর ওয়েলফেয়ার ফাউন্ডেশন”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুলাই ২০২০, রবিবার

কোভিড-১৯ এ আক্রান্ত চিকিৎসকদের জন্য এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ডায়বেটিক এসোসিয়েশান মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর। হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকেরা তাদের পদ অনুসারে অর্থায়ন দিয়ে গঠন করেছে “ডায়াবেটিক ডক্টর ওয়েলফেয়ার ফাউন্ডেশন”।

গত ২৭ জুন থেকে ডায়বেটিক মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর চৌধুরী টিটোর ত্বত্তাবধানে অফিসিয়ালভাবে কাজটি শুরু হয়। ইতোমধ্যেই হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য আলাদা ভাবে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে যেখানে কোনো চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাদের জন্য আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। সেই সাথে যেসকল মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় আক্রান্ত হচ্ছেন, তাদের কাছে প্রয়োজনীয় ওষুধ পৌছে দেয়া হচ্ছে এই ফান্ডের মাধ্যমে এবং যারা পরিবার থেকে দূরে থাকেন তাদের জন্য ওষুধের পাশাপাশি কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও পৌছে দেয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রকম উদ্যােগের প্রশংসা করে ডায়বেটিক এসোসিয়েশান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ছাত্র ডা. আবু বক্কর সিদ্দিকি বলেন, এইরকম একটা সময়ে যেখানে সবকিছুই বিপরীতে চলছে সেখানে এমন একটি উদ্যোগ আসলেই অনেক প্রশংসনীয়। তিনি ডায়বেটিক মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর চৌধুরী টিটো চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা বড়রা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমাদের ছোটদের জন্য পথচলাটা অনেক কঠিন হয়ে যাবে। আমরা কেউই জানি না বিপদ কখন আমাদের দুয়ারে হানা দিবে, তাই সময় থাকতেই আমরা মানবিক হই একজন আরেকজন পাশে দাড়াই। ডাক্তার কমিউনিটি যদি এই বিপদের সময় একে অন্যের পাশে না থাকে তাহলে হয়তো ভবিষ্যতে আর কোনদিনই তারা একসাথে দাড়াতে পারবে না। “

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নতুন অধ্যক্ষ পেল দুই মেডিকেল কলেজ

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫ নতুন অধ্যক্ষ পেয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ ও খুলনা মেডিকেল কলেজ। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদকে একই মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। একইসাথে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুর রহমানকে…

৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ ডিসেম্বর) নগরীর বাজে সিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এ…

১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আরো তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন 

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ এবার তিন সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ (১৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার…

১৯ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।