মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি জিন্নাত আলী’র চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

ওয়েব টিমপ্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ৮:০১ · ৩ মিনিটে পড়ুন
বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি জিন্নাত আলী’র চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী
লেখার আকার

জিন্নাত আলী, কক্সবাজারের রামু উপজেলার বড়বিল গ্রামে আমির হামজা ও শাহফোরা বেগমের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। বয়স তার ২২ বছর। তার বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দিনের অধীনে চিকিৎসাধীন।

হাসপাতালের চারতলায় কেবিনে ভর্তি থাকা জিন্নাতের দেখাশোনা করছেন তার বড় ভাই ইলিয়াস।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এসেছিলেন জিন্নাত আলী। উদ্দেশ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা। বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসেন। সংসদে আসার সঙ্গে সঙ্গে চারদিকে হৈ চৈ পড়ে যায়। তিনি যেখানেই যাচ্ছিলেন অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরছিলেন। তাকে এক নজর দেখতে ভিড় করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরাও। জিন্নাত আলী যখন সংসদ থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন সংসদে প্রবেশের গেটে তাকে মাথা নিচু করে বের হতে দেখা যায়। তার সঙ্গে ছবি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহান জয়।

জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বের সবচেয়ে লম্বা জিন্নাত আলী
নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৮, ০৮:৪১ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বের সবচেয়ে লম্বা জিন্নাত আলী
Best Electronics Fatafati Collection Matamati Offer
ঢাকা : জিন্নাত আলী, কক্সবাজারের রামু উপজেলার বড়বিল গ্রামে আমির হামজা ও শাহফোরা বেগমের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। বয়স তার ২২ বছর। তার বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দিনের অধীনে চিকিৎসাধীন।

হাসপাতালের চারতলায় কেবিনে ভর্তি থাকা জিন্নাতের দেখাশোনা করছেন তার বড় ভাই ইলিয়াস।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এসেছিলেন জিন্নাত আলী। উদ্দেশ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা। বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন<> ২২ বছরের জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি

কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসেন। সংসদে আসার সঙ্গে সঙ্গে চারদিকে হৈ চৈ পড়ে যায়। তিনি যেখানেই যাচ্ছিলেন অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরছিলেন। তাকে এক নজর দেখতে ভিড় করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরাও। জিন্নাত আলী যখন সংসদ থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন সংসদে প্রবেশের গেটে তাকে মাথা নিচু করে বের হতে দেখা যায়। তার সঙ্গে ছবি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহান জয়।

শুধু তাই নয়, জিন্নাত যখন সংসদের ক্যান্টিনে যান তখন অন্যান্য দর্শণার্থীদের সঙ্গে সংসদ সদস্যরাও ভিড় করেন তাকে দেখার জন্য। এমনকি একটি ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা গেছে জিন্নাতকে।সংসদের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎও দেন। এ সময় তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী।

জিন্নাতের সঙ্গে ছবি তোলার পর জুনাইদ আহমেদ পলক বলেন, জিন্নাত একটু অসুস্থ। আমি তাকে কিছু আর্থিক সহায়তা করলাম। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

প্রধানমন্ত্রী বিনামূলে জিন্নাতের চিকিৎসার নির্দেশনা দিয়েছেন। তার জন্য একটি বাড়ি করে দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গিনেস রেকর্ড অনুযায়ী বর্তমানে বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন মিসরের সুলতান কসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।