মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

প্যারাসিটামল এর জন্মকথাঃ এক অনন্য ইতিহাস

ওয়েব টিমপ্রকাশ: ২ নভেম্বর ২০১৮, ৭:৪৬ · ২ মিনিটে পড়ুন
প্যারাসিটামল এর জন্মকথাঃ এক অনন্য ইতিহাস
লেখার আকার

প্যারাসিটামল আসলো কীভাবে?

“প্যারাসিটামল” – এই শব্দটির সাথে কোনো পরিচিতি নেই কিংবা এই বস্তুটি কখনো গ্রহণ করেন নি, এমন মানুষের অস্তিত্ব আজ রূপকথা। প্যারাসিটামল নামক নিত্যদিনের এ সঙ্গীর জন্ম কীভাবে হলো, সেই মজাদার ইতিহাস জেনে নেয়াই এই লেখার উদ্দেশ্য।

সময়টা ১৬৩৮ এর কাছাকাছি হবে। এক রাতে স্প্যানিশ রাজা লুইস জেরিম্যানু ফার্নান্দেজ ডি ক্যাপ্রিরিওর স্ত্রী এনার প্রচন্ড জ্বর আসলো। টারশিয়ারি (ম্যালেরিয়া) ফিভার। রাজার মনে শান্তি নেই, চোখে ঘুম নেই। প্রিয় রানী শয্যাশায়ী- কোন কিছুতেই যেন মন বসছে না! খবর পেয়ে লুক্সার গভর্নর রাজাকে চিঠি দিলেন। চিঠিতে লিখলেন Cinchona নামক গাছের বাকল সেবন করলে রোগ আরোগ্য হবে। এটা উনি পরীক্ষা করে দেখেছেন। চিঠি পড়ে রাজার মনে স্বস্তি ফিরে এলো। সেই থেকেই Antipyratic হিসেবে Cinchona গাছটির ব্যবহার শুরু।

কিন্তু বিপত্তি বাধলো ১৮৮০ দশকের দিকে। বহুল ব্যবহারের দরুণ হারিয়ে যেতে বসলো এই মহান গাছ cinchona। মানুষ হন্যে হয়ে বিকল্প পথ খুঁজতে লাগলো। ১৮৮৬ সালে Acetanilide এবং ১৮৮৭ সালে Phenacetin নামক দুটি Antipyratic আবিষ্কৃতও হলো। তবে মজার ব্যাপার হলো, ইতিমধ্যে স্যার হারমোন নর্থোপ মোরস p-Nitrophenol থেকে প্যারাসিটামল নামক একটি ড্রাগ বানিয়ে ফেললেন, যদিও ঐসময়ে তার এই উদ্ভাবনিকে চিকিৎসা বিজ্ঞান মেনে নেয় নি। ১৮৯৯ সালে বের হয়ে আসলো আরো একটি মজার তথ্য। Acetanilide সেবনকারীর মূত্রে Metabolites হিসেবে ‘Paracetamol’ পাওয়া যায়।

১৯৪৬ সাল। নিউইয়র্কে “The Institute for the Study of Analgesic and Sedative Drugs” এর আয়োজনে কনফারেন্স ডাকা হলো। বিজ্ঞানী বার্নারড ও জুলিয়াসের উপর দায়িত্ব পড়লো কেন Non-Aspirin Agents গুলো পটেনশিয়ালি লিথাল এবং Methemoglobinemia ডেভেলপ করে তা খুঁজে বের করা। ১৯৪৮ সালে উনারা খুঁজে বের করলেন যে Acetanilide এর Antipyretic হিসেবে কাজ করার মূল নেপথ্যই হচ্ছে এর Metabolites “প্যারাসিটামল”। কাজেই Acetanilide ব্যবহার না করে শুধু প্যারাসিটামল ব্যবহার করলে কোন জটিলতা তৈরি হবে না। তখন থেকে Acetanilide এর বদলে প্যারাসিটামল এর ব্যবহার শুরু হয়৷ পরবর্তীকালে ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রে ও ১৯৫৬ সালে যুক্তরাজ্যে বানিজ্যিকভাবে এর প্রচলন শুরু হয়।

সেই থেকে প্যারাসিটামলের যাত্রা চলছে আজ অবধি।

রুদ্র মেহেরাব
সাহাবুদ্দীন মেডিকেল কলেজ
১৩ তম ব্যাচ

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
সেশন ২০১৬-১৭
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।