মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষ্যে বিজ্ঞান সম্মত উপায়ে হাত ধোয়ার প্রশিক্ষণ দিয়েছে সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস’ এসোসিয়েশন।

ওয়েব টিমপ্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ৭:৩১ · ২ মিনিটে পড়ুন
‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষ্যে বিজ্ঞান সম্মত উপায়ে হাত ধোয়ার প্রশিক্ষণ দিয়েছে সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস’ এসোসিয়েশন।
লেখার আকার

‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষ্যে সুনামগঞ্জের একটি বিদ্যালয়ের ৭শ’ শিক্ষার্থীকে বিজ্ঞান সম্মত উপায়ে হাত ধোয়ার প্রশিক্ষণ দিয়েছে সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস’ এসোসিয়েশন।

গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের সৃজন বিদ্যাপীঠ ক্যাম্পাসে ক্যাম্পিং করে প্রজেক্টরের মাধ্যমে এই প্রশিক্ষণ দেন মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

প্রজেক্টরের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের হাত ধোয়ার বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের পাশাপাশি হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদ বক্তব্য দেন তারা। পরে শিক্ষার্থীরাও প্রশিক্ষণ পেয়ে নিজেরা বিজ্ঞান সম্মত উপায়ে হাত ধুয়ে উপস্থিত মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের দেখায়। পরবর্তীতে এ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস’ এসোসিয়েশনের আহ্বায়ক ডা. সৈকত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল হাকিম। এছাড়াও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সুনামগঞ্জ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, ডা. কানিজ রহিমা রব্বানী কথা, সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিন ডলি, উপাধ্যক্ষ কানিজ সুলতানা, সিনিয়র শিক্ষক নূরুল মোত্তাকীন প্রমুখ।

শিশুদের হাতে কলমে ও প্রজেক্টরের মাধ্যমে হাত ধোয়ার প্রশিক্ষণ দেন সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস’ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাদিকুর তানভীর, প্রচার সম্পাদক সাইকী ইসলাম, ক্রীড়া সম্পাদক মিল্টন আহমেদ, অর্থ সম্পাদক পল্লব রায়, উপসাংস্কৃতিক সম্পাদক পাপিয়া সুলতানা, সহদপ্তর সম্পাদক শেখ সাদাত ফাহিম, হৃদয়, আদিব, বৃষ্টি, বন্যা, মৃন্ময়, মীম, অপূর্ব রাগ, মিরাজ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।