বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সপ্তম ‘স্ফুরণ ফেস্টিভ্যাল ‘এর পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল

সপ্তম ‘স্ফুরণ ফেস্টিভ্যাল ‘এর পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৪ এপ্রিল।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘স্ফুরণ’ প্রতিবছর এর মতন এই বছর ও নিয়ে আসছে স্ফুরণ ফেস্টিভ্যাল। এ বছর সপ্তম বারের মত স্ফুরণ আয়োজন করছে স্ফুরণ ফেস্টিভ্যাল। স্ফুরনের এই প্রানের উৎসবের স্পন্সরঃ সিমুড!

আগামী ১৪.০৪.২০১৯ তারিখ থেকে ১৮.০৪.১৯ পর্যন্ত চলবে ‘সপ্তম স্ফুরণ ফেস্টিভ্যাল’ এর বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠান। প্রোগ্রামের বিভিন্ন আকর্ষণ এর মধ্যে থাকবে – মুভি ফেস্টিভ্যাল; ইন্টার মেডিকেল কলেজ কম্পিটিশন -এনাটমি অলিম্পিয়াড, মেডিস্পেল ও মেডিফিগ। এতে অংশগ্রহণ করবে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষর্থীগণ।

Medispell & #Anatomy Olympiad #Mediquiz প্রসঙ্গ ( only for session(MBBS and BDS) 2017-2018 & 2018-2019)ঃ

যারা অংশগ্রহণ করতে পারবে ঃ
#যেকোন_মেডিকেল_কলেজের ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার নিয়মাবলীঃ

১. Anatomy Olympiad:
২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ ব্যাচের জন্য আলাদা প্রশ্নপত্রে ৫০ মার্কের ৩০ মিনিট লিখিত পরীক্ষা হবে। উক্ত প্রতিযোগিতায় MBBS এবং BDS আলাদা ক্যাটাগরি থাকবে। প্রতি ক্যাটাগরী থেকে ৩ জন করে বিজয়ী হবে।

২.Medispell:
প্রতিযোগিতায় ভেন্যুতে উপস্থিত প্রতিযোগীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত সেরা ৬ জনকে নিয়ে ‘স্টেজ রাউন্ড’ অনুষ্ঠিত হবে। স্টেজ রাউন্ড থেকে বিজয়ী ৩ জন সেরাকে পুরস্কৃত করা হবে।
( বিঃদ্রঃ Medispell এর জন্য আলাদা ক্যাটাগরি নেই)

সময়ঃ ১৬ই এপ্রিল,২০১৯
>Medispell বাছাই পর্বঃ বিকাল ৩:০০

>Anatomy Olympiadঃ বিকাল ৩:৪৫

>Medispell স্টেজ রাউন্ডঃ বিকাল ৪:৩০

ভেন্যুঃ লেকচার গ্যালারী ০৫, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ একাডেমিক ভবন এর ৫ম তলা।

(বি:দ্র; প্রতিযোগিতায় অংশগ্রহন করতে কোন রেজিস্ট্রেশন করবার প্রয়োজন নাই।)

সকলের জন্য এছাড়াও থাকবে রঙ উৎসব এবং স্ফুরণ কালচারাল নাইট।

মেডিকেল কলেজের একঘেয়েমি কমানোর জন্য ‘Together We Enjoy Our Pain’ ট্যাগধারী এই সংগঠন এর এমন পদক্ষেপ।এছাড়াও সবার ভিতরের সাংস্কৃতিক গুণাবলি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বহিঃপ্রকাশ করাও এই সংগঠন এর অন্যতম উদ্দেশ্য। বছরের অন্যান্য সময় আউটডোর প্রিমিয়ার লীগ,ফুটসাল,প্রি টার্ম ক্লাস নিয়ে মেডিকেল ছাত্রছাত্রীদের মাঝে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে স্ফুরণ দক্ষ। সকল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিমন্ত্রণ জানিয়েছেন স্ফুরণ কার্যকর কমিটি ২০১৮-১৯।

মো রাগীব শাহরিয়ার
সেশন ২০১৫-১৬

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।