মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যারিয়ার

Post Graduation in Dentistry : স্বপ্ন, বাস্তবতা ও প্রাসঙ্গিক কথা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ মার্চ ২০১৭, ১০:১৮ · ৪ মিনিটে পড়ুন
Post Graduation in Dentistry : স্বপ্ন, বাস্তবতা ও প্রাসঙ্গিক কথা
[ File # csp11290114, License # 3018063 ] Licensed through http://www.canstockphoto.com in accordance with the End User License Agreement (http://www.canstockphoto.com/legal.php) (c) Can Stock Photo Inc. / dencg
লেখার আকার

 

[ File # csp11290114, License # 3018063 ] Licensed through http://www.canstockphoto.com in accordance with the End User License Agreement (http://www.canstockphoto.com/legal.php) (c) Can Stock Photo Inc. / dencg

 

খুব শীঘ্রই বিডিএস এর  শেষ বর্ষের  প্রফেশনাল পরীক্ষা শেষ হতে যাচ্ছে । এছাড়া অনেকে সদ্য ইন্টার্নি শুরু করেছে কিংবা শেষ করে যারা পোস্ট গ্রেজুয়েশন ‘র চিন্তা ভাবনা করছেন তাদের জন্য লিখেছেন  দন্ত চিকিৎসক সারওয়ার বিল্পব ।

২০১৭ সালে এই মুহুতে দাঁড়িয়ে আমাদের বলার সময় এসেছে, BDS এর পর Post Graduation শুধু একটি সুন্দর স্বপ্নই নয়, বরং একটি প্রতিষ্ঠিত ক্যারিয়ারের অন্যতম পূবশর্ত।

 

 


যে সব ডিগ্রী আমাদের জন্য :

1. FCPS ( Fellow of College of Physicians & Surgeons)
2. MS ( Master of Surgery)
3. DDS ( Diploma in Dental Surgery) এবং
M.Phil ( প্রস্তাবিত)

 

 

যে সব বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করা যায় :

1. Oral & Maxillofacial Surgery ( FCPS, MS)
2. Conservative & Endodontics ( FCPS, MS)
3. Orthodontics ( FCPS, MS)
4. Prosthodontics ( FCPS, MS)
5. Pediatric Dentistry ( MS )
6. Dental Surgery ( DDS)

 

এছাড়া Basic Subject যেমন Oral Anatomy, Dental Pharmacology তে M. Phil চালু হওয়ার বিষয়টা সবোচ্চ নীতি নিধারকগনের বিবেচনাধীন রয়েছে, যেটা খুব শীঘ্রই চালু হবে, এমনটাই আশা সবার।

 

 

ডিগ্রী ভেদে সময়কাল :
FCPS – চার বছর ( Part -1 & Part – 2)
MS – পাচঁ বছর ( Phase – A & Phase – B)
DDS – দুই বছর

 

 

কোন পরীক্ষা কবে ?

FCPS – বছরে ২ বার, জানুয়ারি আর জুলাই মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা হয় ৩ দিন ব্যাপী , BCPS ( Bangladesh College of Physicians & Surgeons) এই পরীক্ষার নিয়ন্ত্রক, পরীক্ষার কেন্দ্র – মহাখালী, ঢাকা। পরীক্ষার জন্য Form fillup করতে হয় নভেম্বর আর মে মাসে যথাক্রমে জানুয়ারি আর জুলাই সেশনের জন্য।

MS – বছরে ১ বার, নভেম্বর মাসের প্রথমার্ধ এ এই পরীক্ষা হয় ১ দিন ব্যাপী, BSMMU এই পরীক্ষার নিয়ন্ত্রক, কেন্দ্র – BUET. অক্টোবর মাসে Form fill করতে হয়।

DDS – বছরে ১ বার, মার্চ মাসে এই পরীক্ষা হয়, নিয়ন্ত্রক – BSMMU. ফেব্রুয়ারিতে Form fillup করতে হয়।

 

পরীক্ষার জন্য যোগ্যতা :

FCPS –
BDS পাশ করার পর ১ বছর / ১ বছর ইন্টার্ন শীপ করার পর এই পরীক্ষা দেয়া যাবে। লাগবে – BMDC Registration Number ( Permanent), 1 year Internship Completion Certificate আর BDS পাসের Certificate ( University প্রদত্ত)

MS –
BDS পাশ + ১ বছর ইন্টার্ন শীপ + ১ বছর গ্যাপ মানে BDS পাসের ২ বছর পর এই পরীক্ষা দেয়া যাবে। কেউ যদি ফেব্রুয়ারি ২০১৬ তে BDS পাস করে, তাহলে সে ২০১৮ তে নভেম্বর মাসে পরীক্ষা দিয়ে পারবে।

DDS –
MS এর মত।

 

 

পরীক্ষার পাস নম্বর আর সিট :
FCPS – ৩০০ মার্কের পরীক্ষায় 70% mark in 3 Papers. সিট Unlimited.
MS – ২০০ মার্কের পরীক্ষায় সিট থাকা সাপেক্ষে প্রতি বিষয়ে সবোচ্চ নম্বরধারী ৩- ৫ জন।
DDS – ১০০ মার্কের পরীক্ষায় সিট থাকা সাপেক্ষে ৫-৭ জন।

 

তার মানেই বুঝাই যাচ্ছে MS এবং DDS এর সিট সংখ্যা খুবই সীমিত, তাই প্রতিযোগিতা ব্যাপক।

FCPS এই দিক থেকে Unlimited সিট অফার করলেও প্রতি প্রেপারে ৭০% নম্বর পাওয়া মোটেও সহজসাধ্য নয়।

 

কি কি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে :

1. General Anatomy ( Mainly Head, Neck)
2. Oral Anatomy & Histology & Embryology
3. General Physiology
4. Oral Physiology
5. General Pathology
6. Microbiology ( Bacteriology & Virology mainly), Immunology.
7. Oral Pathology & Periodontology
8. Oral & Maxillofacial Surgery

এই বিষয় গুলো ছাড়াও অন্য বিষয় গুলো থেকেও প্রশ্ন আসে, কিন্তু তুলনামূলক ভাবে কম। তাই এই বিষয় গুলো জোর দিয়ে পড়তে হবে।

 

কি ভাবে পড়তে হবে :

পড়া শুরু করার আগে ভেবে নিন আপনি কি করতে যাচ্ছেন। হ্যা, আপনি Specialist হতে পড়া লেখা করতে যাচ্ছেন। সো সব পড়তে হবে। আবার বলছি, সব পড়তে হবে।
There is no shorcut way to Success.

গুরুত্বপূর্ণ বিষয় গুলো ভালো ভাবে পড়তে হবে। Basic Clear এর জন্য Text Book এর বিকল্প নেই। মনে রাখবেন, যেদিন আপনার Basic Clear হবে, ওইদিনই আপনি Post Graduation এ চান্স পাবেন। সেটা আজ হলে আজই, কাল হলে কাল কালই, ১ বছর পর হলে তাই।

কিছু করণীয় ::

যদি সত্যিই আপনি Post Graduate হতে চান, তাহলে ভালো ভাবে পড়াশুনা করুন শুরু থেকেই। কখনই চেম্বার, PGT আর পড়ালেখা একসাথে নয়।

 

 

Dr. Sarwer Biplob
Dr. Sarwer Biplob

সব সময় আপনাদের পাশেই আছে –

Pure Basic

fcps / ms admission preparation prog for Dentistry.
Dr. Sarwer Biplob
BDS ( CMC) ; FCPS ( part -2) ; MS resident 
Oral & Maxillofacial Surgery, BSMMU.
Contact :: 01771775944

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।