মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল, এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮

ওয়েব টিমপ্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ · ২ মিনিটে পড়ুন
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল, এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮
লেখার আকার

সারা বিশ্ব জুড়ে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এন্টিবায়োটিক প্রতিবোধী জীবানুর উদ্ভব শুধূমাত্র ব্যাক্তির জন্য প্রানঘাতি হওয়ার পাশাপাশি সমাজের সবার জন্যই ঝুঁকির সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এন্টিবায়োটিকের ব্যবহার যথাযথ নিশ্চিতকরনের উদ্দেশ্যে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং এন্টিবায়োটিক সংক্রান্ত নীতি ও নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী এন্টিবায়োটিক রেজিজস্ট্যান্স এর ভবিষ্যত ভয়াবহতা নিরুপন করে, ২০১৬ সাল থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহনের পর থেকেই, চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন, “প্ল্যাটফর্ম”, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায়, এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গত ১৫ই ডিসেম্বর, শনিবার বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৮ পালিত হলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এবারের প্রতিপাদ্য ‘অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ, বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ’।

বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য, সেমিনার এবং পোস্টার প্রেজেন্টশন প্রতিযোগিতার মাধ্যমে ‘এন্টিবায়োটিক সচেতনতা আন্দোলন’ এ সকলে একাত্বতা প্রকাশ করলো। কার্যক্রমটি প্ল্যাটফর্ম এবং ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা সিডিসি এর সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডাঃ দীপক কুমার মিত্র, মুল বক্তার ভুমিকা পালন করেন প্রফেসর ডাঃ মো. সায়েদুর রহমান, চেয়ারম্যান, ফার্মাকোলোজি ডিপার্টমেন্ট, বিএসএমএমইউ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডাঃ গিয়াস উ. আহসান, প্রোভাইস চ্যান্সেলর এবং ডিন, স্কুল অফ হেলথ এন্ড লাইফ সায়েন্স ও ডাঃ এমএস আসলাম কাইসার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, এআরসি ভাইরাল হেপাটাইটিস এন্ড ডায়ারিয়্যাল ডিসিস, সিডিসি, ডিজিএইচএস।
সচেতনতামূলক বিভিন্ন পোস্টার প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন, বিচারকগণ সুষ্ঠ বিচারের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর নাম ঘোষণা করেন এবং আলোচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

ছবিতে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহঃ

প্ল্যাটফর্ম নিউজ ডেস্ক/ স্টাফ রিপোর্টার / অরনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।