মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

NILMRC এর নতুন পরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. মো. এহছানুল হক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মে ২০২১, ৬:৪৫ · ২ মিনিটে পড়ুন
NILMRC এর নতুন পরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. মো. এহছানুল হক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ মে, বুধবার, ২০২১

ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের নতুন পরিচালকের দায়িত্ব পেলেন মাইক্রোবায়োলজির বিশিষ্ট অধ্যাপক ডা. মো. এহছানুল হক কাজল। আজ ১৯ মে, ২০২১ বুধবার প্রতিষ্ঠানটিতে তাঁর প্রথম কার্যদিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন তাঁকে।

ছবিঃ অধ্যাপক ডা. মো. এহছানুল হক কাজলের কর্মদিবসের প্রথম দিন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা

ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. মো এহছানুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে মাইক্রোবায়োলজিতে উচ্চতর ডিগ্রী লাভ করেন তিনি।

ছবিঃ অধ্যাপক ডা. মো. এহছানুল হক কাজল

কর্মজীবনে রাঙামাটি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেছেন তিনি। গত ২ জুলাই ২০২০ চট্টগ্রাম মেডিকেল কলেজের কোভিড-১৯ শনাক্তকরণ কমিটির আহ্বায়ক ডা. মোহাম্মদ এহছানুল হক কাজল (মাইক্রোবায়োলজি) বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের সাবেক পরিচালক মাইক্রোবায়োলজির বিশিষ্ট অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান তোষার গত ২৪শে এপ্রিল ২০২১ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের নতুন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় অধ্যাপক ডা. মো. এহছানুল হক কাজলকে প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ হতে অভিনন্দন ও শুভকামনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।