মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
হেল্প

মেডিকেল ভর্তিচ্ছু দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন চাঁদপুরের ডিসি

Platformপ্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ৩:৫৮ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল ভর্তিচ্ছু দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন চাঁদপুরের ডিসি
লেখার আকার

সম্প্রতি প্রকাশিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা (২০১৯-২০) এর ফলাফল। প্রতি বছরই এমন অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ সমূহে স্থান অর্জনের সৌভাগ্য লাভ করেন যাদের যথাযথ সামর্থ্য না থাকায় ভর্তি হওয়ার ফি নিয়ে পড়তে হয় দুশ্চিন্তায়। তেমনই একজন মেধাবী মুখ চাঁদপুরের হাজীগঞ্জের পান্না আক্তার।


পান্না আক্তার উল্লেখিত পরীক্ষায় সারা দেশে ৬৭২ তম স্থান অর্জন করে ময়মনসিংহ মেডিকেলে অধ্যয়নের সুযোগ পান। স্থানীয়রা জানায় তার পিতা একজন রিকশাচালক এবং মাতা একজন গৃহপরিচারিকা হিসেবে জীবিকা নির্বাহ করে থাকেন। তাই দেশের অন্যতম একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে তার মেডিকেলে ভর্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্থানীয় এমপি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান পান্নার শিক্ষকরা।

এদিকে বিষয়টি জানতে পেরে চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান তার সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন। জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পাওয়া ঐ শিক্ষার্থীর ভর্তি হতে যত টাকা লাগবে তার পুরোটাই জেলা প্রশাসন দেবে। এছাড়া সে যে কলেজ থেকে এইচএসসি পাস করেছে আমি সেই কলেজের সভাপতি হিসেবে পরবর্তীতে আরও সহযোগিতা করব। তার মেডিকেলের ছয় বছরের পড়ালেখার পুরো টাকা সহযোগিতা করতে না পারলেও আমরা সহযোগিতা করব।”

উল্লেখ্য, পান্না ২০১৯ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক পড়াশোনা চলাকালীন তার সব ধরনের খরচ বহন করেছে। এছাড়াও এইচএসসি পাশ করার পর তার মেডিকেল কোচিং বাবদ ভর্তি পরীক্ষার অন্যান্য খরচ বহন করেছিলেন একই কলেজের সহকারী অধ্যাপক বেলাল ও তার স্ত্রী সহকারী অধ্যাপক বিলকিছ বেগম।


স্টাফ রিপোর্টার / হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।