মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

INPALMS কংগ্রেস এর সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. সেলিম রেজা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ১১:৫০ · ২ মিনিটে পড়ুন
INPALMS কংগ্রেস এর সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. সেলিম রেজা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ অক্টোবর ২০২০, শনিবার  

ফরেনসিক জগৎ এর এক অনবদ্য নাম অধ্যাপক ডা. সেলিম রেজা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস পাশ করেন। ডিএমএফ করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন থেকে করেন এমসিপিএস। ডা. সেলিম রেজা এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ডিজিএইচএস এ কর্মরত ছিলেন। বর্তমানে ফরেনসিক মেডিসিন বিভাগের, বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ডা. সেলিম রেজা ইন্দো প্যাসিফিক অ্যাসোসিয়েশন অফ ল, মেডিসিন অ্যান্ড সায়েন্স ২০১৯-২২ এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

অধ্যাপক ডা. সেলিম রেজা

সিঙ্গাপুরের মেডিকো- আইনী সমাজ, জাপান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত এবং বাংলাদেশের সাথে মিলে ১৯৮৩ সালে ইন্দো প্যাসিফিক অ্যাসোসিয়েশন অফ ল, মেডিসিন অ্যান্ড সায়েন্স কংগ্রেস এর প্রতিষ্ঠা করে। এশিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মেডিকো- আইনী সমিতি হিসাবেও উল্লেখ করা হয়। INPALMS এর লক্ষ্য, ফরেনসিক বিজ্ঞান এবং আইন প্রয়োগ এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করা।

২০১৯-২২ এ INPALMS (ইন্দো প্যাসিফিক অ্যাসোসিয়েশন অফ ল, মেডিসিন অ্যান্ড সায়েন্স) সভাপতি নির্বাচিত হয়েছেন, দি মেডিকোলিগ্যাল সোসাইটি অব বাংলাদেশ এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. সেলিম রেজা। তাঁর এ সফলতা বাংলাদেশের চিকিৎসক সমাজ এর জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণাময়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।