বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্মরণীয় ঘটনা- ভুলের তৃপ্তি

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ অক্টোবর ২০২০, শনিবার

ডা. ইমরুল হাসান ওয়ার্সী

পুরস্কার আমি আগেও পেয়েছি পরেও পেয়েছি তবে ৬ বছর আগের আজকের দিনে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ISBI কনফারেন্সটি বিভিন্ন কারণে আমার কাছে স্মরণীয়। আমি একটা রিসার্চ পেপার সাবমিট করি। তবে ভুল বসত সেটা সাবমিট করি একটা প্রাইজ ক্যাটাগরিতে। পরদিন আরো কিছু ডকুমেন্ট চেয়ে একটা মেইল করে কন্সফারেন্স কমিটি। মেইলে বলা হয় ২ দফা বাছাই প্রক্রিয়া শেষে ৮ জনকে মূল পর্বে প্রতিযোগিতার জন্য ডাকা হবে।এদিকে কনফারেন্স এর সপ্তাহ খানিক আগে জুরী বোর্ডের একজন সদস্য ইসরাইলের নামকরা প্লাস্টিক সার্জন প্রফেসর লিওর রোজেনবার্গ আমাকে একটা মেইল করে জানতে চাইলেন আমার রিসার্চ ওয়ার্কটা আরো বিস্তৃত করে, দের ঘন্টার একটা লেকচার বানাতে পারবো কিনা। তিনি চাচ্ছেন ‘বার্ন ম্যানেজমেন্ট ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি’ নামে একটা সিম্পোজিয়ামে আমাকে কি নোট স্পিকার করতে। আমি রাজি আছি কিনা দ্রুত জানাতে হবে। আমার তো ভাবতে ১ মুহুর্তও দেরী হবার কথা না। এতো বড় ফোরামে আমেরিকান আর ইসরাইলের ২ জন প্রফেসরের সাথে ডায়াসে বসার সুযোগ। লিয়োর আমাকে এই বলে সাহস দিলেন যে প্রয়োজনে তিনি আমাকে লেকচার প্রিপারেশনে সহযোগিতা করতে প্রস্তুত।

ছবিঃ ডা. ইমরুল হাসান ওয়ার্সী

এরই মধ্যে প্রাইজ ক্যাটাগরিতে আমার রিসার্চ পেপারটি শেষ আটে টিকে যাওয়ায় আরেকটি মেইল পাই। তারা আমাকে কনগ্রাচুলেট করে প্রস্তুতি নিতে অনুরোধ করে। আমি খুশিমনে কাজ গুছিয়ে ব্যাগ গুছিয়ে রেডি করলাম। আমি যেদিন ফ্লাই করবো সেদিন কনফারেন্স শিডিউল দেখে হতাস হয়ে গেলাম। প্রাইজ ক্যাটাগরির ৮ জনের মধ্যে আমার নাম নাই। আমি সাথে সাথে আগের শিডিউল আর আপডেটেড সিডিউল এটাচমেন্টে দিয়ে একটা আবেগময় মেইল করলাম সংস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে। আমি লিখলাম তোমার রেসপন্স না পেলে আমি প্লেনে চড়বো না। আমেরিকান এই মহিলা অজ্ঞাত কারণে আমাকে বিশেষ পছন্দ করেন। অনেকদিন থেকেই বিভিন্ন কনফারেন্সে আমার যাবার ব্যাপারে বিভিন্ন সংস্থা থেকে স্পন্সর তিনি কালেক্ট করে দেন। আমার লেকচারে নিজে উপস্থিত থাকেন। তিনি আপডেটেড শিডিউল দেখে ভীষণ ক্ষুব্ধ হলেন আর আমাকে সান্তনা দিয়ে বললেন তুমি প্রাইজ ক্যাটাগরিতে লেকচার দিচ্ছো এটা আমি নিশ্চিত করবো। সেই সাথে বললেন অস্ট্রেলিয়ায় তার অস্থায়ী সেক্রেটারিয়েটে তাকে যেন মনে করিয়ে দেই। সেই মুহুর্তে তিনি অস্ট্রেলিয়া যাবার পথে কোন এক এয়ারপোর্টে কানেকটিং ফ্লাইটের অপেক্ষারত ছিলেন। আমি অস্ট্রেলিয়া পৌঁছে তার সাথে দেখা করলাম। তিনি আমাকে নতুন লিস্ট দেখিয়ে বললেন এই লিস্টে তুমি ১ নম্বর বক্তা। কিভাবে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো আমি বুঝতে পারছিনা তবে, যেই তোমাকে বাদ দিয়ে থাকুক তুমিই তাকে জবাব দিতে পারো প্রাইজটা জিতে নিয়ে। এরপরে প্রাইজটা হাতে নিয়ে আবারো দেখা করতে গিয়েছিলাম এলিজাবেথ গ্রিনফিল্ড এর সেক্রেটারিয়েটে। যে সিম্পোজিয়ামে আমি কি নোট স্পিকার ছিলাম সেখানে শেষ বক্তা হিসেবে লেকচার দিচ্ছিলেন প্রফেসর রোজেনবার্গ। তাঁর শেষের কয়েকটা স্লাইড তৈরি করেছিলেন তাঁর সাথে আমার ইমেইল করোস্পন্ডেন্স এর স্ক্রিনশট দিয়ে। যেখানে আমি তৃতীয় বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় রিসোর্স ডিস্ট্রিবিউশন কেমন হওয়া উচিৎ সেই ভাবনা টা তুলে ধরেছিলাম। তিনি সবাইকে মনে করিয়ে শেষ করেছিলেন এই বলে যে এই প্রস্তাবনা আমার মুখ থেকে শুনলেও, এসেছে বাংলাদেশের ডা. ওয়ার্সীর মাথা থেকে।

ছবিঃ ডা. ইমরুল হাসান ওয়ার্সী ও তার সহকর্মী

এই কনফারেন্সেই আমি চাইনিজ এবং স্পেনিশ বা পর্তুগীজ ভাষায় আমার দুইটি নতুন নাম পাই। বেশ কিছু প্রফেশনাল বন্ধু পাই যারা বিভিন্ন ভাবে আমাকে এনরিচ করে যাচ্ছে এখনো। এই কনফারেন্সের পুরস্কার বিতরণীর পরে আই এস বি আই এর নবনির্বাচিত প্রেসিডেন্ট নিজে আমাকে অভিনন্দিত করেন এই বলে যে বাংলাদেশ থেকে একমাত্র সদস্য হিসেবে এসেই পুরস্কার জিতে নিয়েছো। মানে দেশের জন্য ১০০% সফলতা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।