মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে দিনব্যাপী এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

ওয়েব টিমপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২:২৯ · ২ মিনিটে পড়ুন
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে দিনব্যাপী এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত
লেখার আকার

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা, সিডিসি’র উদ্যোগে এবং চিকিৎসক ও শিক্ষার্থী দের সংগঠন -প্ল্যাটফর্ম এবং মেডিসিন ক্লাবের এর সার্বিক সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারি বুধবার,২০১৯ ইং এ গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে পালিত হয় “আন্তর্জাতিক এন্টিবায়োটিক সপ্তাহ”

এরই ধারাবাহিকতায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট নিয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে দিনব্যাপী নানা কর্মসূচীর পালিত হয়।
উক্ত কর্মসূচীর মধ্যে দিনের প্রথমভাগে সকাল ১০ঘটিকায় মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয় এবং গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন যায়গা ঘুরে আবার কলেজ প্রাঙ্গন ফিরে আসে।
প্রোগ্রামের দ্বিতীয় অংশে সকাল ১১-১২ ঘটিকা পর্যন্ত কলেজের লেকচার গ্যালারীতে “এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এবং সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কলেজের ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি,কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টপ্রধান , শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জি.এস.ভি.এম.সি এর ২১ তম ব্যাচের ছাত্রী নাফিসা তাসনীম তুসি।
শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে সেমিনার শুরু করেন মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল ডা.ফরিদা আদিব খানম ম্যাম। তিনি তার মূল্যবান বক্তব্যে সেমিনারের মূল বিষয় গুলি তুলে ধরেন। এরপর গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ফার্মাকোলজি ডিপার্টমেন্ট প্রধান ডা.ফরিদা ইয়াসমিন ম্যাম এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কি,কারন এবং এ বিষয়ে বিশদ বক্তব্য তুলে ধরেন।
এরপর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট প্রধান ডা.মাহবুব স্যার এ বিষয়ে তার মূল্যবান আলোচনা তুলে ধরেন।এরপর কমিউনিটি ডিপার্টমেন্ট প্রধান ডা.সাইফুল আলম স্যার এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এবং এর প্রতিরোধ নিয়ে তার বক্তব্য তুলে ধরেন।
সেমিনারের শেষাংশে চিকিৎসক সমাজ যেন কোন ভাবেই না জেনে না মেনে কোন রোগীকে এন্টিবায়োটিক গ্রহনের পরামর্শ না দেন সে বেপারে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট প্রধান ডা.ফরিদা ইয়াসমিন ম্যাম এর নেতৃত্বে সবাই শপথ গ্রহণ করেন।গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল ম্যাম প্ল্যাটফর্ম এর এই প্রোগ্রাম দেশের ৪৫ টি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে পরিচালনা করার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং এমন প্রোগ্রাম আর ও আয়োজনের কথা ব্যক্ত করেন।

এরপর সাধারন মানুষের সচেনতনতার লক্ষ্যে বিকাল ২-৩ ঘটিকায় মেডিকেল কলেজের আউটডোরে সচেতনতা মূলক কাউন্সেলিং ও সিগ্নেচার ক্যাম্পেইন পরিচালিত হয়। এই প্রোগ্রামে প্রায় ২০০ মানুষ কে কাউন্সেলিং হয় এবং এর মধ্যে ১০০জনকে সিগ্নেচারিং ক্যাম্পেইনের আওতাভুক্ত করা হয়। এই পর্বটি পরিচালনা করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের প্ল্যাটফর্ম টিম।
এভাবে দিনব্যাপী র‍্যালী, সিগনেচার ক্যাম্পেইন, সেমিনার,জনসচেতনতা মুলক কার্যক্রম এর মাধ্যমে পালিত হয় আন্তর্জাতিক এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ।

ফিচার রাইটার
তানজিলা রিমি
২২তম ব্যাচ
সেশনঃ২০১৬-১৭
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
জেনারেল মেম্বার, প্ল্যাটফর্ম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।