শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

EBM: টাইপ ১ ডায়াবটিস রোগীদের চিকিৎসায় SGLT2 Inhibitors (Sotagliflozin)?

টাইপ ২ ডায়বেটিস রোগে ব্যবহৃত এবং FDA অনুমোদিত একমাত্র ঔষধ হলো গ্লিফ্লোজিন যা সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্ট ২ কে বাধা দেয়ার মাধ্যমে কাজ করে রক্তে গ্লুকোজের পরিমান নিয়ন্ত্রণে রাখে। এর মধ্যে অন্যতম একটি ঔষধ হচ্ছে, Sotagliflozin যা অপেক্ষাকৃত ভালো কারণ এটা SGLT 1 & 2 উভয়কে বাধা দেয় যার ফলে রেনাল টিউবিউল ও অন্ত্রে গ্লুকোজ শোষণ বাধাগ্রস্থ হয়। এটা নতুন একটি গবেষণায় দেখা গেছে যে Sotagliflozin টাইপ ১ ডায়াবটিস রোগীদের দৈনন্দিন রক্তে গ্লূকোজের পরিমানের পরিবর্তনে সামঞ্জস্য রাখার পাশাপাশি, হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমায়।

টাইপ ১ ডায়াবটিস রোগীদের উপর, প্রায় ৬ মাস (৪-৫২ সপ্তাহ, meta-analysis of randomized control trials) গবেষণার করে ইনসুলিনের সংযোজক ওষুধ হিসেবে এর কার্যক্ষমতা ও নিরাপত্তা সম্পর্কে পরীক্ষা করা হয়েছে প্ল্যাসেবোর সাথে । প্রায় ৩২০০ মানুষের অংশ নেওয়া এই ট্রায়াল থেকে Sotagliflozin এর নিম্নোক্ত কার্জকরিতা গুলো পাওয়া যায়-

কমায়ঃ
‌গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন
‌দৈনিক গড় গ্লুকোজ লেভেল
‌দৈনিক ইনসুলিন ডোজ
ওজন
‌রক্তচাপ
আরও কিছু হাইপোগ্লাইসেমিয়াজনিত সমস্যা

বাড়ায়ঃ
‌ডায়বেটিক কিটোএসিডোসিস এর ঝুঁকি
‌যৌনাঙ্গ ট্র‍্যাক্ট সংক্রমণ

মন্তব্যঃ
প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা স্পষ্ট SOTAGLIFLOZIN হাইপোগ্লাইসেমিয়া জনিত সমস্যা সমাধানে টাইপ ১ ডায়বেটিস এর ক্ষেত্রে ইনসুলিন এর সাথে একটি চমৎকার সংযোজন হিসেবে কাজ করতে পারে। একই সাথে ডায়বেটিক কিটোএসিডোসিস ঝুঁকি বৃদ্ধির কারণে এটি আমেরিকায় প্রত্যাখ্যাত হয়েছে।

কাজেই ইতিবাচক ফলাফল থাকলেও ডায়বেটিক কিটোএসিডোসিস এর ঝুঁকি বাড়ানোর কারণে এর ব্যবহার নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

Translated and edited by: Enalyet Ullah Soad,
Marks Dental College, Dhaka.
Session: 2012-13
Source: https://www.jwatch.org/na48934/2019/04/23/inhibitors-sodium-glucose-cotransporter-1-and-2-type-1
Image credit: Medscape

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।