মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের জন্য সুদবিহীন এডুকেশন লোন

“প্ল্যাটফর্ম পোস্ট গ্র‍্যাজুয়েট ডক্টর্স ওয়েলফেয়ার প্রজেক্ট” এর অধীনে প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিশিষ্ট ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগমের প্রাথমিক অর্থায়নে শীঘ্রই চালু হবে বাংলাদেশের চিকিৎসকদের জন্য সর্বপ্রথম সুদবিহীন এডুকেশন লোন।

সুদবিহীন এডুকেশন লোনের নিয়মাবলিঃ

১) পোস্টগ্র‍্যাজুয়েশনে অধ্যায়নরত চিকিৎসকগণ এ লোনের জন্য আবেদন করতে পারবেন। এফসিপিএস, ডিপ্লোমা, নন রেসিডেন্সি কোর্সে শেষ বর্ষে অধ্যায়নরত চিকিৎসকগণ অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে ফান্ড পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এফসিপিএস বা ডিপ্লোমায় প্রথম পর্বে সুযোগ প্রাপ্ত চিকিৎসকগণ, রেসিডেন্সি কোর্সে সুযোগপ্রাপ্ত চিকিৎসকেরা, পোস্টগ্রাজুয়েশন এন্ট্রি পরীক্ষায় ফর্ম ফিলাপের জন্য চিকিৎসকগণ এবং চেম্বার স্থাপনের জন্য দন্ত চিকিৎসকেরা লোনের জন্য বিবেচিত হবেন।

২) লোন মঞ্জুরের পর ১ম বছর চার ভাগে মোট লোনের অর্থ নির্দিষ্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে দেয়া হবে। লোনের প্রথম কিস্তির পরবর্তী কিস্তি পেতে প্রশিক্ষণ চলমান আছে তার স্বপক্ষে প্রমাণ হিসেবে ট্রেনিং সার্টিফিকেট এবং মধ্যবর্তী সময়কালে খরচের বাড়ি ভাড়ার রশিদ, বইপত্র কেনার ক্যাশ মেমো ইত্যাদি জমা দিতে হবে।

৩) লোনের শেষ কিস্তি গ্রহণের দিন হতে পরবর্তী দেড় বছরের মধ্যে এককালীন অথবা ২ ভাগে মোট অর্থ একাউন্টের মাধ্যমে ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে লোন পরিশোধে ব্যর্থ হলে যথাযথ কারণ জানিয়ে সর্বোচ্চ ছয় মাস সময় বৃদ্ধির আবেদন করা যাবে। অতিরিক্ত সময় অতিক্রান্ত হবার পরেও লোন সম্পূর্ণ পরিশোধে ব্যর্থ হলে নির্ধারিত অর্থ জরিমানা করা হবে এবং কর্তৃপক্ষ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

৪) প্রাথমিকভাবে আবেদনকারীর চাহিদা এবং লোনের মোট মূল্যমান হিসেবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক লোনের জন্য বিবেচিত হবেন। লোন মঞ্জুরের পর ১০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার নামা বা প্রতিশ্রুতিপত্রে স্বাক্ষর করতে হবে।

৫) লোনের আবেদন পত্রে আবেদনকারীর একই কোর্সে অধ্যয়নরত দুজন ব্যাচমেট অথবা একজন অধ্যাপকের সুপারিশ এবং বর্তমানে যেখানে প্রশিক্ষণরত সে প্রতিষ্ঠানের একই ইউনিটের কর্মরত একজন সহযোগী অধ্যাপক/অধ্যাপকের সুপারিশ থাকতে হবে।

৬) লোনের সম্পূর্ণ অর্থ উত্তোলন করা না হলে উত্তলিত লোনের সমপরিমাণ উত্তোলনের শেষ দিন থেকে ১ বছরের মাঝে ফেরত দিতে হবে।

৭) যে সকল কাগজপত্র আবেদন পত্রে যুক্ত করতে হবেঃ
এমবিবিএস সার্টিফিকেট
বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড
ট্রেনিংয়ের সর্বশেষ বছরের প্রমাণপত্র
জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড
নিজের এবং পরিবারের বর্তমান আর্থিক সংগতির বিবরণী
ফর্মে একজন গ্যারান্টার (পরিবারের সদস্য অগ্রগণ্য) এর স্বাক্ষর ও তার ন্যাশনাল আইডি কার্ডের কপি

৮) যাদের জন্য লোন প্রযোজ্য হবে নাঃ
এক পরিবারের একাধিক সদস্য,
বিদেশে পড়াশোনার জন্য,
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত চিকিৎসক।

৯) স্টাডি লোন প্রজেক্টে উদ্ভুত যে কোন পরিস্থিতি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে। স্টাডিলোন সংক্রান্ত সকল ব্যাপারে কর্তৃপক্ষ যেকোনো শর্ত আরোপ, বিলোপ ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১০) স্টাডি লোন প্রজেক্টে যে কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ডোনার হিসেবে যুক্ত হতে পারেন। তবে সেক্ষেত্রে লোনের শর্ত এবং অন্যান্য নিয়মসমূহ অপরিবর্তিত থাকবে। লোনের জন্য বিবেচিত চিকিৎসকগণ পরবর্তীতে লোন পেতে অন্য চিকিৎসককে সুপারিশ করতে পারবেন।

“প্ল্যাটফর্ম পোস্ট গ্র‍্যাজুয়েট ডক্টর্স ওয়েলফেয়ার প্রজেক্ট” এ সকলের সহযোগিতা কাম্য। আবেদন প্রক্রিয়া এবং আরো বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।

তথ্যসূত্র:
ডাঃ মোহিব নীরব
চমেক ২০০৫-০৬

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “চিকিৎসকদের জন্য সুদবিহীন এডুকেশন লোন”

  1. প্রথমেই ধন্যবাদ জানাই,জারা আমাদের কথা ভাবেন,ধন্যবাদ জানাই তাদের জারা এ ধরনের একটি প্রকল্পের চিন্তা ভাবনা করছেন।আশাকরি আপনারা এভাবেই ডাঃদের পশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।