মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ৯ নভেম্বর ২০২৬২৫ কার্তিক ১৪৩৩ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান’কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের র‍্যাবিস ডে সার্টিফিকেট প্রদান

ওয়েব টিমপ্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ৯:৫৯ · ২ মিনিটে পড়ুন
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান’কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের র‍্যাবিস ডে সার্টিফিকেট প্রদান
লেখার আকার

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান’কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ও স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত র‍্যাবিস ডে সচেতনতা ইভেন্টের সার্টিফিকেট প্রদান।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা: মো: ইসমাইল খান স্যার গত ১৫ ডিসেম্বর ২০১৮ মালয়েশিয়ার সাইবারজায়া বিশ্ববিদ্যালয় কর্তৃক “ভিজিটিং প্রফেসর” হিসেবে বিশেষ সম্মাননা প্রাপ্ত হন। এই উপলক্ষে মেরিন সিটি মেডিকেল কলেজ এর পক্ষ থেকে গত ২৪ ডিসেম্বর,২০১৮ স্যারকে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব জনাব কাজী এ কে এম মহিউল আলম, চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন উপ পরিচালক ডা: মো: ইউনূস, চট্টগ্রাম বি এম এ সভাপতি অধ্যাপক ডা: মুজিবুল হক খান, চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: প্রদীপ কুমার দত্ত, বিএমএ যুগ্ম সম্পাদক ডা: রবিউল করিম, মেরিন সিটি মেডিকেলের এমডি ডা: মো: মনিরুজ্জামান, , অধ্যাপক ডা: এম হাফিজুল ইসলাম,অধ্যাপক ডা: নুর হোসেন ভূইয়া শাহীন স্যার সহ গভর্নিং বডির সম্মানিত সদস্য বৃন্দ, মেরিন সিটি মেডিকেলের সকল শিক্ষক, চিকিৎসক ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ডা:মো: ইসমাইল খান স্যারের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বায়োকেমিস্ট্রি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: নজীবুন নাহার ম্যাম। স্মৃতিচারণ করেন তার বন্ধুবৎসল ডা: জাকিয়া সুলতানা। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শাইখুল ইসলাম স্যার সহ উপরোল্লিখিত বিশেষ অতিথি বৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে সংবর্ধিত অতিথির ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। প্রতিষ্ঠানের পক্ষ হতে অধ্যাপক ডা: মো: ইসমাইল খান স্যারের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন মেরিন সিটি মেডিকেলের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা: এস এম আশরাফ আলী স্যার ও উপাধ্যক্ষ ডা: মো: শাইখুল ইসলাম স্যার।
অতঃপর বিগত সেপ্টেম্বর মাসে DGHS এর নির্দেশে সিডিসি ও প্ল্যাটফর্ম এর সহায়তায় আয়োজিত “ওয়ার্ল্ড রেবিস ডে ২০১৮” সচেতনতা কার্যক্রম আয়োজনে প্রশংসনীয় অবদানের জন্য স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদের মধ্যে অধ্যাপক ডা: ইসমাইল খান স্যার সার্টিফিকেট বিতরণ করেন এবং এই উদ্যোগের প্রশংসা করার মাধ্যমে এর ধারাবাহিকতা ধরে রাখার নির্দেশ দেন।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিল, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা: সামান্তা রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা: এস এম আশরাফ আলী স্যার।
ছবি কৃতিত্ব: কলেজ কর্তৃপক্ষ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।