স্নেহময় যকৃত/ ফ্যাটি লিভার সম্পর্কে বিস্তারিত জানুন
পরিচিত একজনের সঙ্গে দেখা। তার খুব মন খারাপ। কি ব্যাপার? জানা গেল তিনি কোন কারণে পেটের আল্ট্রাসোনো পরীক্ষা করাতে গিয়েছিলেন। রিপোর্টে বলছে লিভার বড় হয়ে গিয়েছে; কারণ লিভারে চর্বি জমেছে। তার “ফ্যাটি লিভার” হয়েছে। এতদিন তার ধারণা ছিল মদ-সিগারেট খেলে লিভারে চর্বি জমে। তিনি মদ জীবনে স্পর্শও করেননি; কোনদিন এক শলা সিগারেটও হাতে নেননি। অথচ তারই কিনা ফ্যাটি লিভার হল।…