শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সদ্য গেজেটেড বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু প্রয়োজনীয় পরামর্শ

যারা এবার বিসিএস পরীক্ষায় পাশ করেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি । আশা করছি, শীঘ্রই আপনারা সরকারী চাকুরিতে যোগদান করবেন । আপনাদের হয়ত কাজে লাগতে পারে, তাই আপনাদের উদ্দেশে কিছু কথা বলছি–

১) আপনার যে ফলাফল বের হয়েছে, সেটার নাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বা গেজেট । একে সারা জীবন আগলে রাখবেন । প্রতি বছর কয়েকবার তো এর দরকার হবেই, ৩০/৩৩ বছর পর যখন সরকারী চাকুরী থেকে অবসর নিবেন তখনও এটা কাজে লাগবে ।

২) বিভাগীয় পরিচালকের অফিস থেকে যে আদেশের মাধ্যমে আপনাকে সরকারী চাকুরিতে যোগদান করতে বলা হবে, সেটা হল আপনার প্রথম পদায়ন বা নিয়োগাদেশ । গেজেটের মত এটাও আপনার বার বার কাজে লাগবে ।

৩) নিয়োগাদেশ বা প্রথম পদায়নের আদেশ পাবার পর আপনার সর্বপ্রথম কাজ হল, আপনাকে যে জেলায় পোস্টিং দেয়া হবে, সেই জেলার সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএণ্ডএফপিও)-র সাথে টেলিফোনে কথা বলা । আপনি নিজে চেষ্টা করে তাদের ফোন নম্বর সংগ্রহ করে নিন । অথবা, আপনি অনলাইনে গিয়ে সংশ্লিষ্ট উপজেলার ইমারজেন্সী মেডিক্যাল অফিসারের ফোন নম্বর সংগ্রহ করুন এবং তাঁর কাছ থেকে সিভিল সার্জন এবং ইউএইচ এণ্ডএফপিও-র নম্বর জেনে নিন । এটাও সম্ভব না-হলে আপনার পরিচিত ওষুধ কোম্পানির প্রতিনিধিকে বলুন সেই নম্বর দুটি সংগ্রহ করে দিতে ।

৪) আপনি সিভিল সার্জন এবং ইউএইচএণ্ডএফপিও-কে বলুন, “স্যার আমি (আপনার নাম বলুন), আপনার …ঊপজেলায় আমার নতুন পোস্টিং হয়েছে । … (এত) তারিখ আমি যোগদান করতে চাই । আমার প্রতি আপনার কোন নির্দেশনা আছে কি ?”

৫) কাঙ্ক্ষিত দিনটিতে ভাল পোশাক পরে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যোগদান করতে যাবেন ।
নিচে উল্লেখিত কাগজগুলোর দশ কপি করে ফটোকপি সাথে নিয়ে যাবেন
ক) আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
খ) এমবিবিএস পাশের সার্টিফিকেট
গ) ইন্টার্নশিপের সনদ
ঘ) বিএমডিসি হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন
ঙ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বা গেজেট
চ) বিভাগীয় পরিচালক কর্তৃক পদায়ন/নিয়োগাদেশ
এ কাগজগুলো সত্যায়িত হতে হবে এমন কোন কথা নেই । আমি যে উপজেলায় কাজ করি সেখানে এ কাগজগুলোর ফটোকপি হলেই চলে, সত্যায়িত করার দরকার হয় না ।

৬) যোগদানের জন্য কাউকে এক পয়সা ঘুষ দেবার প্রয়োজন নেই ।

৭) যোগদান সম্পন্ন হবার পর ইচ্ছে করলে অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে পারেন । প্রথম বেতন পাওয়ার পরও এর কাজা আদায় করা যেতে পারে । আপনার খুশী কীভাবে আপনি অন্যের সাথে ভাগভাগি করবেন–সে আপনার ইচ্ছা ।

৮) যোগদানের পর সংশ্লিষ্ট অফিসের পরিসংখ্যানবিদ-কে বলুন, এইচআরআইএস-এ আপনার নাম অন্তর্ভুক্ত করতে ।

৯) এখন থেকে আপনি একজন সরকারী কর্মকর্তা হয়ে গেলেন ।

মানুষকে সার্ভিস দেবার জন্য, দেশকে সেবা করার জন্য সরকারী চাকুরী একটি উত্তম উপায় । এখানে আপনি সম্মান পাবেন, সরকার হতে প্রাপ্ত বেতনের পাশাপাশি বৈধ উপায়ে কিছু রোজগার করতে পারবেন । আপনি উচ্চ শিক্ষার জন্য যোগ্য হলে সরকার আপনাকে বেতন সহ পড়ার সুযোগ দিবে ।
তাই, নতুন উদ্দ্যমে, নব প্রেরণায় উজ্জীবিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুন । সঠিক সময়ে অফিসে যাবেন, পুরো সময় নিষ্ঠার সাথে ঠাণ্ডা মাথায় কাজ করবেন, কাজে ফাঁকি দিবেন না, অফিস সময় শেষ হবার পর বাসায় ফিরবেন । কাজে ফাঁকি দিলে অথবা অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে আপনার বেতনের টাকা আপনার জন্য হালাল হবে না ।

১০) যত তাড়াতাড়ি সম্ভব নীলক্ষেত থেকে ফিরোজ মিয়ার লেখা সবুজ রঙের ‘চাকুরীর বিধানাবলী’ এবং হলুদ রঙের ‘বাংলাদেশ সার্ভিস রুলস’ বই দুটি কিনে পড়া শুরু করে দিন ।

হতাশামুক্ত থাকুন । যতটুকু আয় হয়, তাতেই সন্তুষ্ট থাকুন । আপনার জীবন সুন্দর হবেই ।

….
পরামর্শ প্রদানেঃ
Dr.Zainal Abedin Tito
বিসিএস (স্বাস্থ্য)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

5 thoughts on “সদ্য গেজেটেড বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু প্রয়োজনীয় পরামর্শ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।