পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে লেগে চিকিৎসকের মৃত্যু
৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার বিকাল প্রায় ৪.০০ ঘটিকায় গ্রীনরোডে বৃষ্টির জমা পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন ডা: পলাশ দে (২৫)। ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে যাবার পর তাকে মৃত ঘোষণা করা হয়। ডা: পলাশ দে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ২০১১-১২ সেশনের ছাত্র ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতা-মাতার নাম গোপাল দে এবং তাপসী…