মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে নিযুক্ত হলেন প্রফেসর ডাঃ এবিএম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ১২:২৩ · ২ মিনিটে পড়ুন
‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে নিযুক্ত হলেন প্রফেসর ডাঃ এবিএম আবদুল্লাহ
লেখার আকার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) আগামী দুই বছরের জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডীন এবং মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডাঃ এবিএম আবদুল্লাহকে ‘ইউজিসি অধ্যাপক’ হিসেবে মনোনীত করেছে।

ইউজিসি নীতিমালা অনুসারে অবসরপ্রাপ্ত গবেষক ও অধ্যাপকদের এই সম্মাননা দেয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় অবদান রাখা অবসরপ্রাপ্ত গবেষক ও অধ্যাপকদের এই বিশেষ অধ্যাপনার সুযোগ দেয়া হয়। এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট চারজন অধ্যাপককে এই পদে মনোনীত করা হয়েছে। বাকি তিনজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড.ফখরুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবউর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্ল্যান্ট প্যাথলজি বিভাগের সাবেক অধ্যাপক আবদুল মান্নান আকন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. খোরশেদ আহমেদ কবির।
গত ৬ আগস্ট ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে এক সভায় সর্বসমতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো: আখতার হোসাইন, অধ্যাপক এম শাহ নেওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক মো সাজ্জাদ হোসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, যাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো আনোয়ার হোসাইনসহ অন্যান্যরা। নির্বাচিত চার অধ্যাপক নিজস্ব পছন্দ অনুযায়ী যেকোন বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা ইনস্টিটিউটে নিযুক্ত হবেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।