কোভিড-১৯: জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ
২৫ মার্চ ২০২০: আজ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় কোভিড-১৯ প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ এর জাতীয় ও আন্তর্জাতিক সার্বিক পরিস্থিতি বর্ণনা করে গোটা জাতিকে এক হয়ে করোনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য ৬ মাসের খাদ্য ও নগদ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গৃহহীনদের বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থা…