মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

সুরক্ষা ব্যবস্থা নেই, উল্টো শাস্তির আদেশ

Platformপ্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১০:৫২ · ২ মিনিটে পড়ুন
সুরক্ষা ব্যবস্থা নেই, উল্টো শাস্তির আদেশ
লেখার আকার

২৬ মার্চ ২০২০: গতকাল ২৫ মার্চ রোজ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে “সাধারণ রোগীর চিকিৎসা প্রদানে অস্বীকৃতি প্রদানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ” প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি স্বাক্ষরিত হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে সকল প্রকার হাসপাতালে রোগীর প্রাথমিক চিকিৎসা, জরুরি চিকিৎসা, রোগী ভর্তি ও ভর্তিকৃত রোগীর চিকিৎসা প্রদানের ব্যবস্থা করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়। আরো বলা হয়েছে, কোনো হাসপাতাল এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে টহলরত সেনাবাহিনীর কর্মকর্তা কিংবা থানায় অভিযোগ করা যাবে এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল, লাইসেন্স বাতিলসহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিজ্ঞপ্তি চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার করে।

কোভিড-১৯ মহামারি মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ যেভাবে অরক্ষিত অবস্থায়ও জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন, এমতাবস্থায় এরকম একটি আদেশ জারি হওয়া ভীতিকর, অপমানজনক ও জনগণের স্বাস্থ্যের প্রতি চূড়ান্ত উদাসীনতা ও অবহেলার শামিল বলে মনে করেছেন চিকিৎসকরা। উল্লেখ্য, দেশের অধিকাংশ চিকিৎসকের কাছেই এখন পর্যন্ত কোনো সুরক্ষামূলক সরঞ্জাম (PPE) পৌঁছে নি এবং এখন পর্যন্ত ১ জন চিকিৎসক ও ২ জন নার্স কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন, সন্দেহভাজন হিসেবে কোয়ারেন্টাইনে আছেন ৪০ জনেরও অধিক। এভাবে চলতে থাকলে যথাযথ সুরক্ষার অভাবে হাসপাতাল থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে এবং কিছুদিনের মধ্যে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী আক্রান্ত হয়ে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন। উপরন্তু জোরজবরদস্তি মূলক এমন আদেশ পেয়ে চিকিৎসকরা হতবাক হয়ে যান।

উপসচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি লিখিতভাবে বাতিল না হওয়া পর্যন্ত সম্মিলিতভাবে কর্মবিরতিতে যাবার প্রস্তাব দিয়েছেন অধিকাংশ চিকিৎসকগণ। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন তাঁরা।

উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে একজন চিকিৎসক বলেন, “এখানে সত্য বলে পরিচালক ট্রান্সফার হন, চক্ষুশূল হন সেবাদানকারী চিকিৎসকরা। তাই সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন এসব দেখে কষ্টে মুহ্যমান আর হতাশায় বিপর্যস্ত মেধাবী ছাত্র সমাজ এ পথে আর পা বাড়াবে না, হারাবে তারা অন্য কোথাও, ভেঙে পড়বে দেশের স্বাস্থ্য ব্যবস্থা…”

মহামারি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিয়ে দ্রুত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ ও অযাচিত আদেশ বাতিল করা হবে বলেই জনমনে প্রত্যাশা।

সর্বশেষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা গেছে যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে সংশ্লিষ্ট আদেশটি সরিয়ে নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।