মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

হাসপাতালে মাস্ক সরবরাহে অপরাগতা: পরিচালককে প্রত্যাহার

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১:৪৫ · ২ মিনিটে পড়ুন
হাসপাতালে মাস্ক সরবরাহে অপরাগতা: পরিচালককে প্রত্যাহার
লেখার আকার

২৬ মার্চ, ২০২০
সম্পদের স্বল্পতার কথা জানিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নিজ উদ্যোগে মাস্ক সরবরাহের নোটিশ দেওয়ার চার দিন পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদকে প্রত্যাহার করেছে সরকার। 

আজ বুধবার (২৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করে।

এই সেনা কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। মোর্শেদ রশীদকে হাসপাতালের পরিচালকের পদ থেকে প্রত্যাহার করে ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। রশীদ উন নবীকে মিটফোর্ড হাসপাতালের পরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এরআগে, করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও সম্পদের স্বল্পতার কথা জানিয়ে হাসপাতালের সবাইকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না জানিয়ে গত ২১ মার্চ নোটিশ দেন ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ। সেই নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তোলে।

নোটিশে বলা হয়েছিল, ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিধায় হাসপাতালে সেবা গ্রহণের জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচি হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজের সহিত জড়িত সকলের মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের সল্পতার জন্য হাসপাতালের তরফ থেকে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না। এমতাবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সকলকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হল।’

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।