প্রথম সন্তান জন্মদানের ২৬ দিন পর যমজ সন্তান জন্ম দিলেন যশোরের এক নারী
সম্প্রতি প্রথম সন্তান জন্ম দেয়ার ঠিক ২৬ দিন পরে যশোরে বসবাসরত আরিফা সুলতানা ইতি (২০) প্রসব করেছেন যমজ সন্তান। ২৫ ফেব্রুয়ারি খুলনায় নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম ছেলে সন্তান প্রসব করেন আরিফা সুলতানা ইতি। ওই সন্তানকে নিয়ে তিনি বাড়ি চলে যান। ঠিক ২৬ দিনের মাথায় তিনি তলপেটে প্রচন্ড ব্যথা নিয়ে খুলনায় আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আল্ট্রাসনোগ্রাফি করে জানা…