জামালপুরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত, আছেন দুই স্বাস্থ্যকর্মীও!
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার। ১৮ এপ্রিল, ২০২০ দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। জামালপুরে নতুন করে আরো পাঁচজনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে, আক্রান্তদের মধ্যে করোনা আইসোলেশন ইউনিটের দুই ওয়ার্ড বয়ও আছেন। গতকাল (১৭ এপ্রিল) রাতে জামালপুরের সিভিল সার্জন মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে…