জীবন কে দেখুন মৃত্যুর চোখ দিয়ে
প্ল্যাটফর্ম নিউজ, ২৯ মে ২০২০, শুক্রবার: ডা. জোবায়ের আহমেদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সেশন ২০০৩-০৪ আজ রাত ১.৩০ মিনিট। ঘুমিয়ে পড়েছিলাম। দরজায় আমার স্টাফের করা আঘাতের শব্দে ঘুম ভাঙলো। ইমারজেন্সি রোগী আসছে। গিয়ে দেখি একজন মা, ৩০ বছর বয়স। সাথে ছোট দুইটা বাচ্চা। মা এর চেহারায় তাকিয়ে দেখি ফ্যাকাসে হয়ে গেছে মায়াবী মুখখানি। টর্চ দিয়ে চোখ দেখলাম।…