নিজ দেশের ডাক্তারকে কসাই ডাকি, শ্রীলেদার্সে শপিং করে আসি
এই বিজ্ঞাপনটা বাংলাদেশের একটি জাতীয় দৈনিক ছাপে কিভাবে? বিজ্ঞাপনে দুটো সোনালী রঙের জুতার ছবি-তার উপর লেখা ডাক্তার দেখাতে কলকাতা যাচ্ছেন? শ্রীলেদার্সে-এ অবশ্যই আসবেন। হ্যাঁ ডাক্তার, দেবতারূপী ডাক্তার, কলকাতার ডাক্তার। কেন যাবেন কলকাতার ডাক্তার দেখাতে? কারণ বাংলাদেশী ডাক্তার তো কসাই। বাংলাদেশী ডাক্তাররা রেপ করে (দু দিন আগেই জাতীয় দৈনিকে জনৈক স্যাকমো-চিকিৎসা সহকারীর অপকর্ম ফলাও করে ডাক্তার নাম দিয়ে প্রচার করলো), বাংলাদেশী…