শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

হাতে কোপ! তারপর?

কুরবানির ঈদে পেশাদার – অপেশাদার অনেকেই পশু জবাই ও মাংস কাটতে ব্যস্ত হয়ে যান। তাড়াহুড়ায় বা অসতর্কতায় ছুরি পশুর চামড়া, মাংস ফসকে গিয়ে হাত কেটে যায়। অনেক সময় আঘাত গুরুতর হয়।

কী করণীয় ?

১। পেশাদার রা ছাড়া যারা কাজে হাত দিয়েছেন, ধারালো ছুরি ইত্যাদি ব্যবহারে সতর্ক থাকুন। আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও মুহূর্তের অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা।
ক্লান্তি লাগলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন।

২। পেশাদারেরা সময় বাঁচাতে তাড়াহুড়ায় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। তাঁদের আশ্বস্ত করুন। তাড়াহুড়ো করতে নিষেধ করুন।

৩। বাচ্চাদের আগ্রহ থাকে পুরো কর্মকাণ্ড দেখার জন্য। তাদের দিকে বিশেষ লক্ষ্য রাখুন। নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন দেখে তা নিশ্চিত করুন।

৪। অনেক সময় কাজের চাপে বা অন্য কোনো কারণে কেউ কেউ মেজাজ হারিয়ে ফেলেন। সবার হাতে ধারালো অস্ত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
তাই অল্প উত্তেজনা দ্রুত প্রশমন করুন।

৫। যদি হাতে বা অন্য কোথাও দুর্ঘটনা বশত আঘাত পেয়েই যান কেউ, প্রথমেই রক্তপাত বন্ধ করতে স্টেরাইল গজ (নিকটস্থ ওষুধের দোকানে পাবেন) দিয়ে অথবা ধোয়া শুকনা কাপড়ে কাটাস্থান চেপে ধরুন। (তুলা ব্যবহার করবেন না) দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নিন।

৬। হাতের বা আঙ্গুলের আঘাত গুরুতর বিবেচনা করতে হবে। কারণ সঠিক চিকিৎসা না হলে চিরতরে আঙ্গুলের কার্যকারিতা হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা পালন করুন।

৭। হাড়ের ছোট টুকরা বা রক্ত ছিটকে চোখে পড়ে দৃষ্টিশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। বাচ্চাদের এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে রাখুন। চোখে আঘাতপ্রাপ্ত হলে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা নিয়ে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

৮। আঘাতে হাত বা হাতের অংশ কেটে আলগা হয়ে পড়ে গেলে ক্ষতস্থান উপরের নির্দেশনা মত রক্তপাত বন্ধে চেপে ধরুন। কেটে পড়া অংশ নরমাল স্যালাইনে (ওষুধের দোকানে পাবেন) অথবা বিশুদ্ধ পানিতে ধুয়ে নিয়ে স্টেরাইল গজ বা ধোয়া কাপড় ভিজিয়ে পেঁচিয়ে পরিষ্কার পলিথিনে রাখুন। পলিথিনের মুখ বেঁধে দিন। ভেতরে যেন বাতাস না থাকে। আরেকটি পলিথিনে পানি ও বরফ দিয়ে তার মধ্যে এই পলিথিন টি রাখুন। দ্রুত হাসপাতালে নিয়ে যান।

৯। সরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা অব্যাহত থাকে। সঠিক চিকিৎসা পেতে সেখানেই যান। গুরুতর বিবেচনায় বেশি জরুরি রোগীর চিকিৎসা আগে করা হয়। তুলনামূলক স্থিতিশীল রোগী হলে ধৈর্য ধরে অপেক্ষা করুন। বিশৃঙ্খলার জন্যে সময় নষ্ট হয় এবং চিকিৎসা পেতে দেরি হয়। যে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করবেন, অন্যান্য রোগীর স্বজনরা তাঁকে বুঝিয়ে শান্ত করুন। ডাক্তার বা অন্যান্য মেডিকেল স্টাফদের সময় যেন নষ্ট না হয় খেয়াল রাখুন। জরুরি রোগীর প্রয়োজনে তাঁদের দৃষ্টি আকর্ষণ করুন এবং নাম লিপিবদ্ধ হলে নির্দেশনা মত অপেক্ষা করুন। জানবেন, কেউই বসে নেই এবং সেবাদানকারী আপনাদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করেন।

১০। কারো কারো জরুরিভাবে রক্ত দেয়ার প্রয়োজন হতে পারে। আক্রান্ত রোগীর সাথে যারা যাবেন, রক্তদান করার মানসিক প্রস্তুতি নিয়ে যান। যদি আপনার রোগীর রক্ত প্রয়োজন না হয়, তাহলে অন্য রোগীর রক্ত দরকার আছে কিনা খোঁজ নিন এবং রক্তদান করে আসুন। অনেক অসহায় রোগী দুর্ঘটনায় পড়ে রক্তের অভাবে চিকিৎসা করতে পারে না এবং মারা যায়। ঈদের দিনে রক্তদানের মত এমন পরোপকারের সুযোগ হেলায় হারাবেন না।

ঈদের ছুটিতে লোকবল কম থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে সবার সহযোগিতা প্রয়োজন। এদেশের মানুষ নিজেদের সুচিকিৎসার প্রয়োজনে হাসপাতাল গুলো কে রোগী বান্ধব করে তুলবেন এবং হাসপাতাল আক্রান্ত হতে দিবেন না, এটাই কাম্য।

ঈদ হোক দুর্ঘটনা বিহীন, আনন্দময়। হাসপাতাল গুলো হোক বরাবরের মতই স্বমহিমায় উজ্জ্বল, রাতদিন ২৪ ঘন্টা, আপনাদের আন্তরিক সহযোগিতায়।

ঈদ মুবারক।

“প্ল্যাটফর্ম ডেস্ক”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।