রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফিফটি টু

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ মে ২০২০, বৃহস্পতিবার
ডা. শুভদীপ চন্দ

দি পোস্টম্যান অলওয়েজ রিংস টোয়াইস- প্রথমবার ইগনোর করতে পারেন, দ্বিতীয়বার নয়। আমাদের দেশে বহু বিত্তবান প্রভাবশালী হার্টের চিকিৎসায় সিংগাপুর আমেরিকা গিয়েছেন। এখন তারা দেশে মারা যাচ্ছেন ভাইরাল ফিভারে। যেকোনো মৃত্যুই হতাশার।

এক বাণী আছেঃ ”দুই জিনিস পৃথিবীর যেকোনো ছেলেকে পুরুষে পরিণত করে। প্রথমটি কোনো মেয়ের প্রতি ভালোবাসা, দ্বিতীয়টি আরেকটি পুরুষের প্রতি ঘৃণা।” আমাদের ভালোবাসার অভাব নেই, ঘাটতি দ্বিতীয়টির। এজন্য এদেশে ‘প্রেমিক পুরুষ’ আর ‘পুরুষ’ এক হয় না। এদেশে কেউ বলবে না ‘আপনি থামুন, আপনার গলায় গান নেই’। কেউ বলবে না ‘থামুন। ক্ষমতা আছে অর্থ আছে- আগে দেশে চিকিৎসা আনুন…।’

গতকাল পুরোপুরি উপজেলায় চলে আসলাম। কোভিড ডিউটি। যদিও উপজেলা হাসপাতাল গুলো মূলত ‘মারামারি ডেডিকেটেড’!! আমার বন্ধুভাগ্য ঈর্ষণীয়। আলাদা রুম নিলাম, চকি ম্যাট্রেস পড়লো, লাইট জ্বললো। কিন্তু এসে উঠলাম এক ছোটভাইয়ের রুমে। রান্না করতে পারা এক বড় গুণ, ক্ষুধা সহ্য করতে পারা আরো বড় গুণ। আমি দ্বিতীয় গুণে গুণী! সে গুণ দেখানোর আর প্রয়োজন পড়লো না। খুব ভাল খাচ্ছি।

এদিকে আমার সাবেক কলিগদের অবস্থা তথৈবচ। প্রতিদিনই নতুন নতুন কেউ করোনা পজিটিভ হচ্ছেন। অথবা তাদের পরিবার পরিজন। স্কয়ার হাসপাতালে চাকরি করে তারা সম্ভবত সুপেরিয়র কমপ্লেক্সিসিটিতে ভুগছিলেন। প্রোটেক্টিভ ব্যবস্থাগুলো পাত্তা দেন নি। ভ্যান্টিলেটর, কলাপস, জীবন মৃত্যুর সন্ধিকাল- তারা বহুবার দেখেছেন। তারা স্মার্ট, তবে এ যুদ্ধে যে যত পরে আক্রান্ত হবে সে কিছুটা হলেও তত বেশি স্মার্ট। দুঃখ লাগে এখন ওই ডিপার্টমেন্টে যতজন ডাক্তার আক্রান্ত আমার পুরো উপজেলা ও তার আশপাশ মিলেও ততজন নেই। গতকাল ইউনাইটেড হাসপাতালের ঘটনা শুনে খারাপ লেগেছে। এ হাসপাতালের ইমপ্রেশন আমার কাছে ভাল।

‘ডেইজ ইন লকডাউন, ডে ফোর্টি নাইন’ আমার গত পোস্টটির জন্য ক্ষমাপ্রার্থী। হাসি উচ্ছ্বাস- প্রাণিজগতে ইউনিক কোয়ালিটি, আর ‘কান্না’- শুধু আর্লিয়েস্ট নয় মোস্ট বেসিকও বটে। সব ম্যামালই চিৎকার করে- ভয়ে অথবা ব্যথায়। একে নিয়ে আলাদা করে কাব্য করার কিছু নেই। আমি দুঃখের ছবি আঁকতে আঁকতে তাকে আরো দুঃখী করে দিয়েছি। কোনো রেখাকে না মুছে না কেটে না মিটিয়ে শুধু সমান্তরালে এক বড় রেখা এঁকেও তাকে ‘ছোট’ করে দেয়া যায়। আমি সে ভুলটি করেছি।

সম্ভবত লকডাউন উঠে যাচ্ছে। এ লেখাগুলো থেমে যাবে। এমনিই ব্যস্ততার জন্য সুযোগ পাচ্ছিলাম না। আর লেখাও বেয়ারা হচ্ছিলো- মাথার চুলের মতো। এখন আঁচড়ানোই বাদ দিছি। একেকটা একেক ডিরেকশনে গিয়ে প্যাঁচিয়ে থাকে। কখনো এমনিই দাঁড়িয়ে থাকে তাল গাছের মতো। পিপিইয়ি ভরসা!

কত কথা যে বলার ছিল! সব বলে সারতে পারলাম কই। যেমন ‘তার’ কথা। তার দাবিতে আবদার ছিল। অনুরোধ উপেক্ষা করা যায়, আবদার যায় না। আবদার হতে অনুরোধকে অনেক ক্রোশ পাড়ি দিতে হয়।

এক হ্যাঁ বাচক শব্দে ফর্সা গাল পুরো লাল হয়ে গেল। সূর্য যখন পাহাড়ে অস্ত যায়- আকাশে তার অনস্তিত্বেও লাল আভা থাকে, ঠিক সেরকম। তারপর একদিন সে চলেও গেল। দুঃখ পাই নি। শুধু ভাবছিলাম- আমাদের আর একসাথে ধানক্ষেত দেখা হবে না, নদীতে ভেসে বেড়ানো হবে না, ভীড়ের মাঝে দুজন হঠাৎ হাওয়া হয়ে যাওয়া হবে না। ভালোবাসা ও নির্ভরতা হাত ধরাধরি করে হাঁটে। আমি ‘নির্ভরতা’ নয়, ‘ভালোবাসা’ কে মিস করছিলাম। পাশে থাকা বা দূরে থাকা- কোনোটিই যেন অভ্যাস না হয়ে যায়…।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।