লাইফ ইন লকডাউন, ডে ফাইভ
১২ এপ্রিল, ২০২০: ডাঃ শুভদীপ চন্দ ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে দাবানলের মতো। এখন প্রায় সব মানুষ জানে বায়ো-ওয়েপেনের কথা, রহস্যজনক ভাবে চীনের সাংহাই ও বেইজিং শহর করোনা শুন্য হয়ে থাকার কথা, মার্কিন আধিপত্যের সূর্য চীনের প্রাচীরে ঢেকে যাওয়ার কথা। এখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করছে এটি জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি কৌশল। অসহায় বৃদ্ধদের কষ্ট লাঘবের একটি উপায়। যেখানে বিল গেটস থেকে শুরু করে…