বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অমর একুশে বইমেলা ২০২০ এ ডা. রাহনূমা পারভীনের থ্রিলার স্বপ্নবাজি

অমর একুশে বইমেলা মুজিববর্ষ ২০২০ এ পেন্সিল প্রকাশনীর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা উপন্যাস নির্বাচিত হয়েছে স্বপ্নবাজি। বইটির লেখক ডাঃ রাহনূমা পারভীন। বইটির প্রচ্ছদশিল্পী রাতুল খান।

লেখক রাহনূমা পারভীন এর জন্ম ঢাকায়, ১৯৮১ সালের ২২ মার্চ। তিনি কৃতিত্বের সাথে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ভিকারুননিসা নুন কলেজ থেকে এইচএসসি পাশ করার পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং পরবর্তীতে মেডিসিনে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি সিঙ্গাপুরের বিখ্যাত ন্যাশনাল ক্যান্সার সেন্টার থেকে মেডিকেল অনকোলজীতে এক বছরের হাতেকলমে ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তার স্বামী একজন ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট (রক্তরোগ বিশেষজ্ঞ) এবং তাদের এক পুত্রসন্তান রয়েছে। সরকারী চাকরীর পাশাপাশি তিনি নিয়মিত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বিনামূল্যে সেবা দিয়ে থাকেন।

ক্যান্সার নিয়ে জনমনে সচেতনতা তৈরির জন্য একপ্রকার সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি বেশ কয়েক বছর ধরে নিয়মিত লিখে যাচ্ছেন পত্রপত্রিকায়, অনলাইন নিউজ পোর্টালে এবং ফেসবুকে। সেই সূত্র ধরেই পেন্সিল নামক ফেসবুক গ্রুপে লেখালেখি করতেন। ক্যান্সার নিয়ে লেখালেখির বাইরে মাঝেমাঝে প্রবন্ধ, গল্প ও কবিতা লেখেন। তার স্বপ্ন দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী একসময় সুলভমূল্যে ক্যান্সার চিকিৎসা পাবে। তিনি আরও স্বপ্ন দেখেন একটি অসাম্প্রদায়িক, দূর্নীতিমুক্ত সম্ভাবনাময় বাংলাদেশের।

চলুন জেনে নেয়া যাক কী আছে স্বপ্নবাজি উপন্যাসে?

আমরা সবাই জীবনের বড় একটা সময় স্বপ্ন দেখে কাটাই, কখনো ঘুমে, কখনো জাগরণে। রঙিন স্বপ্নের ভেলায় চড়ে আমরা পাড়ি দেই যুগ যুগান্তর, দেশ দেশান্তর। কিন্তু আমাদের হৃদয়ে লুকিয়ে থাকা স্বপ্নবাজ সত্ত্বাটিকে বাইরে আনার সাহস দেখাই হয়তো হাতে গোনা কয়েকজন। আর এই গুটিকয়েকের মাঝে দু’একজন আবার অন্য সবাইকে ভালো মানুষ হওয়ার, ভালো কিছু করার আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। তাদের স্বপ্নবাজি আমাদের স্বপ্নবাজ হতে শেখায়। তাদের দেখানো পথে আমরা প্রাণখুলে হাসতে শিখি, শ্রাবণের অঝোরধারা বৃষ্টিতে ভিজতে শিখি, পূর্ণিমা রাতে জ্যোৎস্নায় ভাসতে শিখি, আর এসবের ফাঁকে ফাঁকে দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে শিখি।

এমনই এক স্বপ্নবাজ দেশবরেন্য কবিকে একবার নৃশংসভাবে হত্যার প্রচেষ্টা চালানো হয় স্বপ্নবাজি উপন্যাসে। কবি মারা না গেলেও হত্যাচেষ্টাকারী গনপিটুনিতে মারা যায়। অন্যদিকে ভিসেরা পরীক্ষার অফিসে কাজ করে জুনিয়র কেমিকেল এক্সামিনার শিরিন। ময়নাতদন্তের ভিসেরা পরীক্ষা করে রিপোর্ট দেয়া তার কাজ। ভীষণ মেধাবী এই মেয়েটির দেশের বাইরে অনেক কাজের সুযোগ থাকা সত্বেও দেশের ভেতর এই অদ্ভুত পেশায় কাজ করতেই বেশি আগ্রহী। কারণ সে নিজেও একজন নিভৃতচারী স্বপ্নবাজ। একজন দেশবরেন্য কবির ব্যর্থ হত্যাচেষ্টাকারীর কেসটা যখন দৈবক্রমে শিরিনের হাতে পড়ল, তখন থেকে শুরু হলো নানা শ্বাসরুদ্ধকর অদ্ভুত ঘটনা!

স্বপ্নবাজ কেমিকেল এক্সামিনার শিরিনকে সেসব ঘটনা কোথা থেকে কোথায় নিয়ে যায়, তারই গল্প “স্বপ্নবাজি”। একজন স্বনামধন্য, স্বপ্নবাজ এবং ভীষণ জনপ্রিয় একজন মানুষকে যেদিন কুপিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে নৃশংসভাবে আক্রমণ করা হলো, সেদিন থেকেই এই উপন্যাসের যাত্রা শুরু! কাহিনীর কিছু কিছু জায়গায় তাঁর সেই ভয়াবহ অভিজ্ঞতার ছায়াও পড়েছে সচেতনভাবেই।

 

স্বপ্নবাজি বইটির মূল্য বইমেলা উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে ২২২/-। বইটি পাওয়া যাচ্ছে ঢাকা বইমেলার পেন্সিল প্রকাশনীর ৩১৪ নাম্বার স্টলে। এছাড়া চট্টগ্রাম বইমেলার পেন্সিল স্টলেও বইটি পাওয়া যাচ্ছে। রকমারিতে https://www.rokomari.com/book/194921/swapnabaji এই লিংকে বইটি অর্ডার করা যাবে। শিরিনের স্বপ্নবাজির যাত্রায় এবার চলুন আমরাও সামিল হই।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ জামিল সিদ্দিকী

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।