বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফাইভ

১২ এপ্রিল, ২০২০:

ডাঃ শুভদীপ চন্দ

ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে দাবানলের মতো। এখন প্রায় সব মানুষ জানে বায়ো-ওয়েপেনের কথা, রহস্যজনক ভাবে চীনের সাংহাই ও বেইজিং শহর করোনা শুন্য হয়ে থাকার কথা, মার্কিন আধিপত্যের সূর্য চীনের প্রাচীরে ঢেকে যাওয়ার কথা। এখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করছে এটি জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি কৌশল। অসহায় বৃদ্ধদের কষ্ট লাঘবের একটি উপায়। যেখানে বিল গেটস থেকে শুরু করে পৃথিবীর আরো কিছু মাথা জড়িত আছেন। ষড়যন্ত্র তত্ত্বের একটি ভাল দিক আছে! এটি ‘আমরা’ ও ‘তারা’ তৈরি করে। এ বিপদের দিনে ‘আমি একা নই’- এর চেয়ে বড় সাহস জাগানিয়া ফিলিংস আর কিছু নেই।

আমাদের এম্বুলেন্স দেওয়া হয়েছে। শহরের স্টাফরা এখন এম্বুলেন্স-এ উঠে বসি। ফাঁকা রাস্তায় আমাদের গাড়ি চলে সাঁইসাঁই করে। গাড়ির ভিতরে ছয়টি মানুষ। সবাই মাস্ক পরে বসে থাকেন। খুব বেশি কথা হয় না। সবাই উদ্বিগ্ন, কারো কাছে উত্তর নেই। কেউ জানে না সামনে কী দিন আসছে। আর কয়দিন পরই রমযান। এ পবিত্র মাস সম্ভবত এর চেয়ে বেশি আন- ওয়েলকামড অবস্থায় আসে নি!

এদিকে ইপিআই শিডিউল বিপর্যস্ত হতে চলছে। আমাদের টিকাদান কর্মসূচি দুই ভাবে হয়। একটি ফিক্সড সেন্টারে, অন্যটি আউটরিচ-এ। আউটরিচ মানে অস্থায়ী সেন্টার। এটি সাধারণত কমিউনিটির কারো বাড়িতে বা হাটবাজারের পাশে হয়। করোনার ভয়ে আউটরিচে ভ্যাক্সিন পারমিশন দেয়া হচ্ছে না। হেলথ এসিস্ট্যান্টরা ফিরে ফিরে আসছেন। এ শিডিউল ব্যর্থ হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করোনার চেয়েও ডেডলি ভাইরাসের সম্মুখীন হবে। আশার কথা- সবাই ঘুমাচ্ছে না।

কোভিড উনিশ একটি ভাল কাজ করেছে। আমাদের ‘বর্তমান’-এ ফিরিয়ে এনেছে। তার আগে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাঁচতাম। জ্যামে বসে আমরা কখনো ক্যাকাফোনি শুনি নি আশপাশের মানুষ দেখি নি। আমরা জ্যামে বসেই ভাবতাম শুক্রবার ডিনার কোথায় করব, সামনের লম্বা ছুটিতে কোথায় বেড়াতে যাব, কিভাবে পদন্নোতি নিব, বিজনেস করব। আমাদের চোখ সবসময় দিগন্তে থাকতো। পায়ের নিচে গাছের ঝরা পাতার একটি শব্দ আছে- আমরা ভুলেই গেছিলাম!

এখন আমরা সব প্ল্যান বর্তমানকে ঘিরে করি। কাল বেঁচে থাকব কিনা জানি না, আজ বাঁচি। এখন আমরা জানি- এক নিউইয়র্ক স্টেটে আক্রান্তের সংখ্যা যেকোনো দেশের চেয়ে বেশি। বাংলাদেশে গতকাল ৬ জন রোগী মারা গেছেন। হাইড্রোক্সিক্লোরোকুইন ঔষধটি বাজারে পাওয়া যাচ্ছে না। দেশে টেস্টের সংখ্যা বাড়ছে রোগীর সংখ্যা বাড়ছে। ভারতে আক্রান্ত একদিনে নয়শো ছুঁয়েছে।
রাস্তাঘাট ফাঁকা। আমাদের সারভাইভাল আমাদের এনজাইটি বাড়াচ্ছে। এভ্রিওয়ান হ্যাজ এ রোল ইন সোসাইটি টু মেক ওয়ান’স লাইফ মিনিংফুল। এ লোনলি শহরে সবাই সবার রোল খুঁজছে। ঘরে বসে মানুষ উত্তর পাচ্ছে না।

উসখুশ নিয়ে দিন শুরু, উসখুশেই দিন শেষ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।