লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড নাইন্টি ফোর
প্ল্যাটফর্ম নিউজ, ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার ডা. শুভদীপ চন্দ মহাভারতে এক চরিত্র ছিল বর্বরিক। তিনি শ্রেষ্ঠ যোদ্ধা কিন্তু মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন শুধু দুর্বলের পক্ষ হয়ে যুদ্ধ করবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৌরব বা পাণ্ডব এক পক্ষ নিতে হয় তিনি উভয় পক্ষ নিলেন। অর্থাৎ তিনি এক পক্ষের হয়ে যুদ্ধ করতে থাকবেন যতক্ষণ না অপর পক্ষ দুর্বল হচ্ছে। তারপর নতুন পক্ষের হয়ে…