মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার একাল- সেকালঃ করোনা চলচ্চিত্রে চলছে মধ্যাহ্ন বিরতি, সামনেই দ্বিতীয় পর্ব

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ৯:৫৪ · ২ মিনিটে পড়ুন
করোনার একাল- সেকালঃ করোনা চলচ্চিত্রে চলছে মধ্যাহ্ন বিরতি, সামনেই দ্বিতীয় পর্ব
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার  

ডা. মুক্তা সারওয়ার
সহকারী অধ্যাপক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর।

গতমাসের করোনা ওয়ার্ডে রাউন্ড দেওয়ার পূর্বে বেশ টেনশনে ছিলাম। শুনলাম অনেক রোগী। রাউন্ডে যেয়ে দেখি বেড সব ভর্তি। ফ্লু- কর্নার রোগী উপচিয়ে বিএমএ ভবন পর্যন্ত ভর্তি রোগী। এদের অনেকের অবস্থা বেশ সংকটাপন্ন ছিলো এবং অনেকের অক্সিজেন লাগছিলো। আজকে আবার করোনা ওয়ার্ডে রাউন্ড দিলাম। বিএমএ ভবন দূরে থাক, ফ্লু- কর্নারে অল্প কয়েকজন রোগী। তার মধ্যে অক্সিজেন লাগছে শুধু একটি রোগীর। দেড় মাসের মধ্যে করোনা পরিস্থিতির বেশ বড় একটা ফারাক।

ছবিঃ প্রতীকী

তবে কি হার্ড ইমিউনিটি অর্জন করে ফেলেছি?? আমার তা মনে হয়না। তারচেয়ে আমার মনে হয়, ভাইরাসটির ভিরুলেন্স অনেক কম। আমার অনলাইন চেম্বারের অনেক রোগী বাসায় চিকিৎসা নিচ্ছে। করোনায় আক্রান্ত বেশ কয়েকজন পরিচিত চিকিৎসকও বাসায় চিকিৎসা নিচ্ছেন। তারা বাসায় রেমডেসিভির, ইনোক্সাপারিন, অক্সিজেন সব নিচ্ছেন। অনেকেই আরটি-পিসিআর করান নি। তাই আমি মনে করি করোনা বহাল তবিয়তে আছে, বেশ ভালো ভাবেই আছে। বরঞ্চ আগের চেয়ে তার সংক্রমনের শক্তি বেড়েছে। তবে মনে হয় তার ভাইরুলেন্স বেশ কমে গেছে। এখন করোনা চলচ্চিত্রের মধ্যাহ্ন বিরতি চলছে। সামনে করোনার দ্বিতীয় পর্ব আসছে।

জার্মানিতে রাতে কারফিউ জারি করতে যাচ্ছে।
ইউরোপের অন্যান্য দেশেও লকডাউন করতে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে করোনা আক্রান্তের হার এবং মৃত্যুর হার বাড়ছে।
আমাদের আরও সাবধান হতে হবে। সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।