পৃথিবীর সব পিতা আজ উদ্বিগ্ন- ডা. মো. রাজিবুল বারি
প্ল্যাটফর্ম নিউজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ পৃথিবীর সব পিতা আজ উদ্বিগ্ন, সাথে সন্তানেরাও। রাষ্ট্রনায়কদের নস্টামির অংশীদারিত্বের দাবি জনগণ কোনোদিন করেনি। তবু তাদের খামখেয়ালিতে ধ্বংস হয়েছে অযুত জীবনের নিযুত অমূল্য গল্পগাঁথা। যতটা যত্নে মা সদ্যভূমিষ্ঠ সন্তানের নরম মাথাটা বাহুতে জড়ান, যতটা আবেগে বাবা সন্তানের খেলনার দাম দিতে মানিব্যাগটায় হাত ছোঁয়ান, যতটা অভিমানে সন্তানের আবদার কালবৈশাখীর ঝড়ো মেঘ-বাতাসের চেয়েও তীব্র হয়,…