মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা পজিটিভ বারডেমের এক চিকিৎসক- কোয়ারেন্টাইনে ১৭ চিকিৎসক ও ১২ নার্স

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ৮:৩৮ · ১ মিনিটে পড়ুন
করোনা পজিটিভ বারডেমের এক চিকিৎসক- কোয়ারেন্টাইনে ১৭ চিকিৎসক ও ১২ নার্স
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ২০ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

দেশে এখন শতাধিক চিকিৎসক করোনায় আক্রান্ত।
বাদ পড়লেন না রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা।

এবার করোনা পজিটিভ হয়েছেন রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল(বারডেম) এর নিউরোসার্জারি বিভাগের একজন চিকিৎসক।

তথ্যসূত্রে জানা যায়, নিউরোসার্জারি বিভাগের আক্রান্ত চিকিৎসক গত ১৪ এপ্রিল ২৪ ঘণ্টার ডিউটিতে ছিলেন। ১৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে যান এবং সেদিন ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের কন্টাক্টেও গিয়েছিলেন তিনি। রোববার বিকেলে তার রিপোর্ট পাওয়া গিয়েছে। সেখানে তাঁর করোনা পজিটিভ এসেছে।

এ ঘটনার পরেই রোববার (১৯ এপ্রিল) রাতে অর্গান ট্রান্সপ্ল্যান্ট ইউনিট সাময়িক লকডাউন ঘোষণা করা হয়। ফলে হাসপাতালের ভাস্কুলার ও নিউরোসার্জারি বিভাগ ১৪ দিনের জন্য বন্ধ করা হলো।

এছাড়াও এ ঘটনার পর ভাস্কুলার সার্জারি, নিউরোসার্জারি ও অ্যানেস্থেসিয়ার ১৭ জন চিকিৎসক এবং ১২ জন নার্স কোয়ারেন্টিনে গিয়েছেন।

আক্রান্ত চিকিৎসক নিউরোসার্জারি বিভাগের হলেও ভাস্কুলার বিভাগ ও নিউরোসার্জারি বিভাগর চিকিৎসকরা একই অপারেশন থিয়েটার, একই চেঞ্জরুম ব্যবহার করেন।
আজ আরও চিকিৎসকদের পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা।

স্টাফ রিপোর্টার
শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।