কাউন্সেলিং টেবিলের গল্প || পর্ব : ১৪
প্ল্যাটফর্ম নিউজ, ২৯ নভেম্বর ২০২০, রবিবার অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ। প্রশ্নটি ছিল, "ধরুন, ঘরের পরিবেশ পরিবর্তন হবেনা। তখন কি কেবল একতরফা সহ্যই করতে হবে?" এমন সহ্যের যূপকাষ্ঠে কত মানুষ প্রতিদিন একটু একটু করে অদৃশ্যভাবে কোরবানি হচ্ছে তার কোন ইয়ত্তা নেই۔ "যে সহে সে রহে" এই বীজ মন্ত্র জপে জপে কাহাতক চলা যায়?…