রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কাউন্সেলিং টেবিলের গল্প  || পর্ব : ১৪

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ নভেম্বর ২০২০, রবিবার

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর,
সাইকোথেরাপি প্র্যাকটিশনার,
ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

প্রশ্নটি ছিল, “ধরুন, ঘরের পরিবেশ পরিবর্তন হবেনা। তখন কি কেবল একতরফা সহ্যই করতে হবে?”

এমন সহ্যের যূপকাষ্ঠে কত মানুষ প্রতিদিন একটু একটু করে অদৃশ্যভাবে কোরবানি হচ্ছে তার কোন ইয়ত্তা নেই۔ “যে সহে সে রহে” এই বীজ মন্ত্র জপে জপে কাহাতক চলা যায়? কতদিন চলা যায়? কেনোই বা এতো বেদনার ভার নিতে হবে যেটা জীবনকে বোঝায় পরিণত করে?

তারপর সেই কাউন্সেলিং টেবিলের গল্প-

ছবি : কাউন্সেলিং টেবিলের গল্প

You can’t change others. You only can change yourself.

১. ঘরের পরিবেশ পরিবর্তন করতে অপর জনও কিন্তু কন্ট্রিবিউট করে। ধরুন, সেই অপর জন হলেন আপনার জীবনসঙ্গী বা শ্বশুর-শাশুড়ি।
২. এখন উনি যদি নিজে থেকে বদলাতে না চান তাহলে আপনি তো দূরের কথা কারোরই সাধ্য নেই তাকে বদলানোর।
৩. তাই অযথা এই বৃথা চেষ্টায় নিজের টাইম, এনার্জি, মানি (ক্ষেত্র বিশেষে) নষ্ট করবার দরকার নেই।
৪. আপনি যেই আঘাতটা পাচ্ছেন সেটা কিভাবে প্রসেস করবেন নিজেকে ভালো রাখতে সেটাই ভাবুন।
৫. প্রথমে সিদ্ধান্ত নিন এই Abusive relationship এ থাকবেন কিনা?
৬. সিদ্ধান্ত যদি ‘থাকব না’ হয় তবে নিজেকে ধীরে ধীরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবার যোগ্য করে তুলুন।
৭. যত দিন সময় লাগছে নিজেকে তৈরী করতে প্রয়োজনে ততো দিন এই সম্পর্কে থাকবার সিদ্ধান্ত নিন। (যদি দূরে যেয়ে নিজেকে টিকিয়ে রাখবার ক্যাপাসিটি না থাকে)
৮. নিজেকে বলুন আমি এই এই স্পেসিফিক কারণে এই রিলেশনশিপকে Abusive ভাবছি এবং এর থেকে বের হতে চাই। তাই নিজেকে তৈরী করছি, যেই দিন তৈরী হব আমি বের হয়ে যাব। রূপকথার কেউ বের করে নিয়ে যাবে না আমাকে। আমিই আমাকে উদ্ধার করবো।
৯. একটা ডেডলাইন মাথায় ঠিক করুন যে এতো দিন পর আমি এই এই স্টেপগুলি নেব নিজেকে বের করে আনতে।
১০. তাইলে দেখবেন আপনি ভিক্টিম পজিশন থেকে সরে গেছেন এবং সিদ্ধান্ত নিতে পারছেন বলে সেই বুক খামচে ধরা অসহ্য কষ্ট কম হবে। কারণ এখন আপনার সামনে একটা ডেডলাইন আছে, অনির্দিষ্ট কাল আপনি সহ্য করবেন না আপনি জানেন।
১১. তাই ডিসিশন নেয়াটা জরুরি, যে আমি কি চাই তার জন্য কি কি করব। আমার স্টেপ বাই স্টেপ প্ল্যান কি? প্রথম ধাপে কি করব, কতদিন ধরে করবো? এরপর দ্বিতীয় ধাপে কি করব, এভাবে শেষ পর্যন্ত কি করব? পুরো প্ল্যানটা মনের চোখে দেখুন।
১২. আমরা অন্যকে বদলাতে পারি না, শুধু নিজে নিজেকে ছাড়া। তাই আত্মজয়ের চেষ্টা সর্বোচ্চ জিহাদ। সক্রেটিস বলেছেন, “নিজেকে জানো”। আমি কি চাই, আমার ভেতরের আমি কি চায় সেটা জানাটাই মুখ্য।

যারা অন্যকে Abusive relationship এর Victim করেন না, মতের অমিল থাকা স্বত্বেও অন্যের আমিত্বকে সম্মান করেন তাদের জন্য অনেক ভালোবাসা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।