শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কিডনি প্রতিস্থাপনের সম্ভাবনাময় দিকসমূহ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

যদিও বিষয়টা অনেকটা কাকতালীয় তথাপি “ক্রনিক রেনাল ডিজিজ” এর রোগীরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসেন। এমনই একজন রোগীর অভিজ্ঞতা আজ আপনার সাথে শেয়ার করছি। তবে সেটা স্বদেশে নয় বিদেশের মাটিতে।

আমার একজন কাজিন সেই ১৯৯১ সনে লন্ডন চলে যায়। সেখানে সে আন্ডার গ্রাজ্যুয়েশন কমপ্লিট করে এবং বর্তমানে সে লন্ডনে সফট্ ওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছে। আমার সাথে একটা সময় খুব ঘনিষ্ঠ থাকলেও পরবর্তীতে ও বিদেশে চলে যাওয়ায় এবং চাকুরীর শুরুর দিকে আমিও দেশের প্রত্যন্ত অঞ্চলে পোস্টেট থাকায় এবং পরবর্তীতে আমিও প্রবাসে পাড়ি জমানোর জন্য আমাদের মাঝে অনেক দিনের কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়।

যা হোক, গতকাল আমি ওর বড় ভাইয়ের কাছে জানতে পারলাম, কিছুদিন আগে অর্থাৎ গত বছর অক্টোবর মাসে ছোট ভাইয়ের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। হঠাৎ করে এ রকম একটা খবর শুনবো আশা করিনি। ও আরো বললো, আব্বুর যেমন কিডনির সমস্যা ছিলো, ওরও একই সমস্যা ধরা পড়েছিলো। আমার তখন মনে পড়লো, আমার এই কাকার পলিসিস্টিক কিডনি ডিজিজ ছিলো।
পলিসিস্টক কিডনী ডিজিজ। একটি জেনেটিক ডিজিজ (AD) আর সেই কারণে আমার কাজিনও এফেক্টেড।

এ জন্য একটা সময় উনি খুব সাফার করেছেন। আমার কাজিনরা ছোটো ছোটো। কাকাই সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আর সংসারের কর্তাব্যক্তিটি যদি অসুস্থ হয়ে পড়েন তা হলে সংসারের অবস্থা সহজেই অনুমেয়। আমার তখন মনে পড়লো, ১৯৮৩ সনের দিকে কাকার কিডনির সমস্যা ধরা পড়ে। কাকা তখন প্রফেসর হারুন উর রশীদ স্যারের আন্ডারে শাহবাগস্থ তদানিন্তন পিজি হাসপাতালে ভর্তি হন। প্রথম দিকে ওনার পেরিটোনিয়াল ডায়ালাইসিস করা হতো। পরে এনআইসিভিডি যেয়ে ওনার হাতে এভি সান্ট করা হয়। এরপর ওনি যতোদিন বেঁচে ছিলেন তৎকালীন পিজি হাসপাতালে নিয়মিত হিমো-ডায়ালাইসিস করাতেন।

যা হোক, সন্ধ্যায় লন্ডনস্থ আমার কাজিনের সাথে (কিডনীর রোগী) কথা বলে জানতে পারলাম। ও গত কিছুদিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছিলো। ওরও Polycystic kidney disease ধরা পড়ে। তখন ওর থ্রু ইনভেস্টিগেশন করার পর কিডনি ট্রান্সপ্লানটেশন এর পরামর্শ দিয়েছে। সেই সাথে, ওর সমস্ত ইনফরমেশন ন্যাশনাল মেডিক্যাল ডাটা বেস এ সংরক্ষণ করে রাখা হয়। ওকে সাপোর্টিভ ট্রিটম্যান দেয়া হয় এবং হাসপাতাল হতে জানানো হয় যে, ডোনার পেলে আমরা আপনাকে কল করলো।

গত বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মধ্য রাতে হাসপাতাল হতে কল আসে।পরদিন সকালে ওর একটি প্রেজেন্টেশন থাকায় ঐ রাতে ও মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলো। হাসপাতাল হতে ওকে মোবাইলে না পেয়ে ওর ওয়াইফকে কল করে। ভাবী টেলিফোন রিসিভ করলে ওনাকে জানানো হয় যে, ওনারা হাসপাতাল থেকে কল করেছেন। আপনার স্বামীর সাথে কথা বলতে চাই। এরপর হাসপাতালের কন্সালটেন্ট জানান যে, একটি কিডনি পাওয়া গিয়েছে, ডোনারের সাথে আপনার কিডনির ম্যাচিং হয়েছে। সুতরাং আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন।

এ ধরণের একটা নিউজের জন্য সে মূহুর্তেও মানসিক ভাবে প্রস্তুতও ছিলো না। আবার শরীরটাও গত কিছুদিন যাবৎ ভালো যাচ্ছিলো না। চিকিৎসকরা অলরেডি জানিয়ে দিয়েছেন, বেঁচে থাকতে হলে অপারেশনের কোনো বিকল্পও নেই। সম্পূর্ণ বিষয়টা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো। অনেক আশা আর নিরাশার দোলায় মনটা দুলতে লাগলো। এক ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট কিডনি ট্রান্সপ্লান্ট সেন্টারে যেয়ে পৌছালো। ওখানে পৌঁছানো মাত্র সংশ্লিষ্ট চিকিৎসকগণ ওকে অপারেশন এর ইন্ডিকেশন, প্রসিডিওর, কমপ্লিকেশন ইত্যাদি বিষয়ে ব্রিফিং করেন। এবং ঐ রাতেই আনুমানিক ৪ঃ৩০ মিঃ এএম-এ অপারেশন শুরু হয়। দীর্ঘ ৬ থেকে সাড়ে ৬ ঘন্টা পর অপারেশন শেষ হয়। প্রসংগত উল্লেখ্য ও ইতিমধ্যে ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাওয়ায় NHS ওর চিকিৎসার যাবতীয় ব্যয় ভার বহন করে। আলহামদুলিল্লাহ, কিডনি ট্রান্সপ্লান্ট করার পর গত একবছর যাবৎ ওখানে ফলো আপ এ আছে এবং স্রষ্টার কৃপায় ভালো আছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আলোচ্য ঘটনার মাধ্যমে আসলে আমি যে বিষয়টায় এটেনশন ড্র/ উল্লেখ করতে চাচ্ছি তা হলোঃ

১) আমাদের দেশেও যদি এ জাতীয় “ক্রনিক রেনাল ডিজিজ”-এর পেসেন্টদের জন্য একটা “ন্যাশনাল ডাটা বেইজ” থাকতো, তা হলে আমাদের দেশের রোগীরাও অনেক দ্রুত সেবা পেতো।

২) রোড ট্রাফিক এক্সিডেন্টে মৃত ব্যক্তির শরীর হতে অংগ সংগ্রহ করে এ জাতীয় “ক্রনিক রেনাল ডিজিজ” এর রোগীদের শরীরে প্রতিস্থাপন করতঃ চিকিৎসার জন্য আমাদের দেশেও আইন প্রণয়ন প্রয়োজন। (আমি জানি না “অংগ প্রতিস্থাপন সংক্রান্ত বিধিবিধান” কি অবস্থায় আছে)?
৩) এ ধরণের রেনাল ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আমাদের দেশের শত শত ক্রনিক রেনাল ডিজিজ এর রোগীদের নব জীবন দান করা সম্ভব।

এর জন্য আরো যা প্রয়োজন তা হলো, বাংলাদেশের রোগীদের বহির্গমনমুখিতা রোধ করা, সে জন্য প্রয়োজন পুরো হেলথ সিস্টেমের খোলনলচে বদলাতে হবে। রোগীর আস্থা অর্জনের জন্য চিকিৎসক এবং সহযোগী স্টাফদের আচরণে পরিবর্তন আনতে হবে, লজিস্টিক সাপ্লাই বাড়াতে হবে, স্পেশালাইজড সেন্টার সমূহে লোকবল বৃদ্ধি করতে হবে, দক্ষ জনবল তৈরী করতে হবে।
তাছাড়া ঢাকার বাহিরে কিডনী রোগীদের চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিটি বিভাগীয় শহরে একটি করে কিডনী সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে। আর রোগীদের সেবা দ্রুত করার লক্ষ্যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এ জাতীয় রিসিপিয়েন্ট রোগীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে একটি ন্যাশনাল পুল করতে পারেন এবং এ জন্য অংগ প্রতিস্থাপনের জন্য যদি আর কোনো প্রয়োজনীয় আইনী সংস্কারের প্রয়োজন হয় সে জন্য সরকারের উচ্চ মহলে প্রস্তাবনা রাখতে পারেন।

ডা. আজাদ হাসান
সিওমেক
ব্যাচ ২১

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।