মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

কাউন্সেলিং টেবিলের গল্প  || পর্ব : ১৩

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ৫:৩৩ · ২ মিনিটে পড়ুন
কাউন্সেলিং টেবিলের গল্প  || পর্ব : ১৩
ছবি : কাউন্সেলিং টেবিলের গল্প
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ নভেম্বর ২০২০, সোমবার :

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর,
সাইকোথেরাপি প্র্যাকটিশনার,
ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

মেয়েটি সিঙ্গেল মাদার। ভালো চাকরি করে। ডিভোর্স হয়েছে ৬ বছর। একটাই বাচ্চা, পড়ে জুনিয়র সেকশনে। বাচ্চাটা মা’র সাথেই থাকে। বছরকয়েক আগে মেয়েটার অফিসে ট্রান্সফার হয়ে আসে ছেলেটা। তারও ডিভোর্স হয়ে যায় অন্য কোনো কারণে। দিন যায়, আস্তে আস্তে ঋতুপরিবর্তনের সাথে সাথে ছেলেটি ও মেয়েটির সম্পর্কের রসায়নও গাঢ় হয়। মেয়েটির বিপদে আপদে সব সময় পাশে থাকতে থাকতে কেমন এক অদ্ভুত নির্ভরতার আশ্বাস ছেলেটি মেয়েটিকে দিতে থাকে। একসময় যখন মেয়েটি বিয়ের কথা বলে ছেলেটি টালবাহানা করে পেছাতে থাকে।

মেয়েটি বলে, “আমিতো জড়াতে চাইনি, ওই তো আমাকে আগে প্রপোজ করে, দিনের পর দিন আমার পিছে ঘুরে ঘুরে আমাকে রাজি করিয়েছে। এবার যখন আমি সর্বস্ব দিয়েছি তাহলে এখন কেনো মুখ ঘুরিয়ে নিচ্ছে?”

তারপর সেই কাউন্সেলিং টেবিলের গল্প-

ছবি : কাউন্সেলিং টেবিলের গল্প

নিজেকে উজাড় করে কাউকে দেবার আগে খেয়াল করেছেন তো পাত্রটির ধারণ ক্ষমতা কতটুকু? আপনি ১০ লিটার ভালোবাসা দেবেন আর সে যদি ১ লিটারেই উপচে পড়ে তাহলে বাকি ৯ লিটার ভালোবাসা ধারণ করবার কোনো ক্ষমতাই তার নেই। তবে কেন আপনি একজন অক্ষমের পিছে আপনার টাইম, এনার্জি, টাকা ব্যয় করবেন? তাঁকে তার মাপের ১ লিটারের কাউকে খুঁজে নিতে দিন না! আপনি সরে আসুন। বাঁদরের গলায় মুক্তোর মালা নাই বা দিলেন। জীবনের পথ অনেক লম্বা, কে জানে কোনো মোড়ে ১০ লিটার নিতে পারে এমন কেউ সেই ভালোবাসা-আবেগ নিয়ে আপনারই প্রতীক্ষায় আছে? জীবন রূপকথার থেকেও আজব।

যাঁরা অন্যের ভালোবাসা কে সন্মান করতে পারেন তাঁদের জন্য অনেক ভালোবাসা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।